Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

টাকা চুরি নিয়ে বিবাদের জেরে রানাঘাটে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার বাবা ও দাদা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবার ক্যাশ বাক্স থেকে তিন হাজার টাকা চুরি (money theft) গেছিল বলে অভিযোগ। তাই নিয়ে বিবাদের জেরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ (Youth beaten to death) উঠল বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার রাতে রানাঘাটের কৃপাময়ী তল

টাকা চুরি নিয়ে বিবাদের জেরে রানাঘাটে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার বাবা ও দাদা

শেষ আপডেট: 13 February 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবার ক্যাশ বাক্স থেকে তিন হাজার টাকা চুরি (money theft) গেছিল বলে অভিযোগ। তাই নিয়ে বিবাদের জেরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ (Youth beaten to death) উঠল বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার রাতে রানাঘাটের কৃপাময়ী তলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ (৩৮)।

চন্দনের স্ত্রী মুনমুনের অভিযোগের ভিত্তিতে বাবা নেপাল ঘোষ ও দাদা প্রদীপ ঘোষকে গ্রেফতার (arrested) করেছে রানাঘাট থানার পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাবা ও দাদার সঙ্গে বিবাদ চলছিল চন্দনের। সেই কারণেই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কৃপাময়ীতলায় পৈত্রিক বাড়িতে না থেকে রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় ভাড়া থাকতেন। প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন তিনি।

চন্দনের স্ত্রী মুনমুন জানান, রবিবার দুপুরে তাঁর স্বামী তাঁর নিজের বাড়ি গিয়েছিলেন। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করে তাঁর বাবা ও দাদা। আহত অবস্থাতেই সড়কপাড়া ভাড়া বাড়িতে ফিরে আসেন, রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ। চন্দনের মা জানান, তাঁর ছেলে প্রায়শই মদ্যপান করত। তাঁর শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এদিন তিন হাজার টাকা চুরি করা নিয়ে বিবাদ শুরু হয়। প্লাস্টিকের কলের পাইপ দিয়ে মারলে আহত হন।

রবিবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনের বাবা ও দাদাকে সোমবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

বাবুলের বুকে ব্যথা, উডল্যান্ডসে ভর্তি করা হল পর্যটনমন্ত্রীকে


```