Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো নিয়োগপত্র নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যালে কাজে যোগ দিতে এসে গ্রেফতার যুবক

পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভুয়ো নিয়োগপত্র নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যালে কাজে যোগ দিতে এসে গ্রেফতার যুবক

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে, নিজস্ব চিত্র

শেষ আপডেট: 26 July 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেফতার যুবক। পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর 
বিরুদ্ধে। বেলডাঙার বাসিন্দা ওই যুবকের নাম অভিজিৎ মণ্ডল। 

জানা গিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ-সি পদে কাজে যোগ দিতে নিয়োগপত্র হাতে নিয়ে হাজির হন অভিজিৎ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক।  কিন্তু এরকম কোনও পোস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নেই। স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। তারাই খবর দেন পুলিশে।  

খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে জেলা আদালতে পাঠায় পুলিশ। যদিও অভিযুক্তের দাবি সে জানতো না এই নিয়োগপত্র জাল। তাকে তার এক আত্মীয় মেলে এই নিয়োগ পত্র পাঠিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এই ভুয়ো চাকরি কাণ্ডে জড়িত চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ। ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে আসার ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিয়োগ দুর্নীতি নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে হইচই চলছে রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে শাসকদলের নেতা মন্ত্রীও। তাই স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে তদন্তে কোনও গাফিলতি করতে নারাজ পুলিশ। 


```