আপকা বেটা শহিদ হো গয়া, ছেলেকে ফোন করে শুনলেন বাবা
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শ্যামল দে। তাঁর বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ। শুক্রবার তাঁর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছানো পর পুরো সবং-এ নেমেছে শোকের ছায়া।
নিহত শ্যামলের
শেষ আপডেট: 26 June 2020 15:25
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শ্যামল দে। তাঁর বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ। শুক্রবার তাঁর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছানো পর পুরো সবং-এ নেমেছে শোকের ছায়া।
নিহত শ্যামলের বাবা বাদল দে জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রায়ই ফোনে ছেলের কথা হত। এদিনও তিনি বেলা ১২ টায় ছেলের সঙ্গে কথা বলেন। পরে আর একবার ছেলেকে ফোন করে তিনি কোনও জবাব পাননি। পরে ছেলেরই এক সহকর্মী তাঁকে জানান, আপকা বেটা শহিদ হো গয়া। তাঁর মাথায় গুলি লেগেছে।
[caption id="attachment_233730" align="alignnone" width="592"]

শহিদ জওয়ানের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়[/caption]
শহিদ পরিবারের পক্ষে থেকে বলা হয়, তাঁরা চান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করুক। আর কোনও মায়ের কোল যেন এভাবে খালি না হয়।
শ্যামলবাবুর প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তাঁর প্রথম পোস্টিং ছিল জম্মু-কাশ্মীরে। গত ডিসেম্বর মাসে তিনি বাড়িতে এসেছিলেন। কিছুদিন আগে তিনি ছুটি চেয়ে দরখাস্ত করেন। কিন্তু বাড়ি আসা হল না।