Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

শখ মেটাতে পুলিশের রিভলভার হাতে পোজ! ভাইরাল হয়ে বিপাকে যুবক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুলিশের সার্ভিস রিভলভার হাতে নিয়ে পোজ যুবকের (Young Man Poses With Police Service Gun)। সেই ছবিই ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবকের নাম নির্ণয় ভট্টাচার্য ওরফে বিল্টু (২৮)। বাড়

শখ মেটাতে পুলিশের রিভলভার হাতে পোজ! ভাইরাল হয়ে বিপাকে যুবক

শেষ আপডেট: 23 December 2022 10:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুলিশের সার্ভিস রিভলভার হাতে নিয়ে পোজ যুবকের (Young Man Poses With Police Service Gun)। সেই ছবিই ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবকের নাম নির্ণয় ভট্টাচার্য ওরফে বিল্টু (২৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodepur)। এই ঘটনায় পুলিশকর্মীদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় নির্ণয় নামে ওই যুবকের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে কোন‌ও এক থানার পুলিশ ব্যারাকের মধ্যে সে সার্ভিস রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। এই ছবি ঘিরে পুলিশ মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের দাবি, ওই যুবক বিভিন্ন থানায় পুলিশের চর হিসেবে কাজ করে। অভিযোগ, পুলিশ ও থানার সঙ্গে সুসম্পর্কের কথা বলে নির্ণয় অনেককেই হুমকি দিয়ে টাকা আদায় করেন। এই ঘটনার পর‌ই ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে খড়দ‌হ থানার পুলিশ।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন নির্ণয় ভট্টাচার্য। জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে বাঁকুড়ায় ঘুরতে গিয়ে এক পুলিশ বন্ধুর সঙ্গে থানার ব্যারাকে গিয়ে শখ করে এই ছবি তুলেছিলেন। ফাঁসানোর জন্য এই ছবি কেউ ভাইরাল করে দিয়েছে বলে ওই যুবক অভিযোগ করেন। সেইসঙ্গে নির্ণয় ভট্টাচার্যের দাবি, তিনি ব্যাঙ্কে চাকরি করেন। তোলাবাজির সঙ্গে মোটেও যুক্ত নন। তবে পুলিসের হয়ে কাজ করেন বলেও মেনে নিয়েছেন।

লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডির ভূমিকায় অখুশি হাইকোর্ট! ডিআইজিকে দায়িত্ব নেওয়ার নির্দেশ


```