Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ন্যানোতেই বসল ব্যাটারি, সেই গাড়ি ছুটছে রমরমিয়ে! তাক লাগালেন বাঁকুড়ার মনোজিৎ

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জ্বালানি তেলের দাম বাড়ছে হুহু করে। গাড়িতে তেল ভরতে ভরতেই পকেট গড়ের মাঠ। সেকারণে গাড়ি থাকলেও গাড়ি চালানো দায়। অন্যদিকে, গাড়ির জন্য দূষণও বাড়ছে। সুতরাং দূষণ ও জ্বালানির খরচ বাঁচাতে অভিনব উপায় বার করলেন বাঁকুড়ার (Ban

ন্যানোতেই বসল ব্যাটারি, সেই গাড়ি ছুটছে রমরমিয়ে! তাক লাগালেন বাঁকুড়ার মনোজিৎ

শেষ আপডেট: 20 March 2023 14:34

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জ্বালানি তেলের দাম বাড়ছে হুহু করে। গাড়িতে তেল ভরতে ভরতেই পকেট গড়ের মাঠ। সেকারণে গাড়ি থাকলেও গাড়ি চালানো দায়। অন্যদিকে, গাড়ির জন্য দূষণও বাড়ছে। সুতরাং দূষণ ও জ্বালানির খরচ বাঁচাতে অভিনব উপায় বার করলেন বাঁকুড়ার (Bankura) মনোজিৎ।

পুরনো ন্যানো গাড়ির খোল দিয়েই মনোজিৎ তৈরি করে ফেলেছেন তাঁর গাড়ি (car)। সম্পুর্ণ সৌরবিদ্যুৎ (solar energy) চালিত। এই গাড়িই এখন বাঁকুড়ার আকর্ষণ।

বাঁকুড়ার কাটজুড়িডাঙা এলাকার বাসিন্দা মনোজিৎ। খ্রিস্টান কলেজ থেকে কলা বিভাগ স্নাতক ডিগ্রি লাভের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। তারপর শুরু করেছিলেন নিজের ব্যবসাও। তখনই অচিরাচরিত শক্তি নিয়ে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন।

প্রায় ২০ হাজার টাকা দিয়ে একটা ন্যানো গাড়ি কেনেন। সেই গাড়ি নিজের মত করে গড়তে থাকেন মনোজিৎ।

ন্যানো গাড়ির ইঞ্জিনের খোলনলচে বদলান, তারপর টানা ১৯ দিনের চেষ্টায় ওই ন্যানো গাড়ির পেট্রল ইঞ্জিন বদলে ব্যাটারি চালিত মোটর বসিয়ে ফেলেন। গাড়িতে ৭২ ভোল্টের ব্যাটারি বসান। গাড়ির ছাদে বসান সোলার প্যানেল। নিজের ন্যানো গাড়ির ভোল বদলে যায়। সেই গাড়ি নিয়ে নিজের প্রয়োজনে কাছে পিঠে যেতে শুরু করেন মনোজিৎ।

মনোজিতের দাবি, ওই গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা। গাড়িকে রোদে রেখে দিলেই চার্জ হয়ে যাবে ব্যাটারি। তাছাড়া দিনের বেলায় গাড়ি চালালে সে সময়ও ব্যাটারি চার্জ হতে থাকে। তাই একবার সম্পূর্ণ চার্জ হলে কমপক্ষে ১০০ কিলোমিটার ছুটবে এই গাড়ি।

মনোজিৎ জানান, 'ব্যাটারিচালিত গাড়ি বাজারে কিনতে গেলে কমপক্ষে ৮ থেকে ৯ লক্ষ টাকা খরচ করতে হয়। সেইগুলোতে সৌরবিদ্যুতের সাহায্যে চার্জের সুবিধা থাকে না। সরকারি ভাবে সাহায্য করা হলে ২ লক্ষ টাকায় আমি এমন সৌরবিদ্যুৎ চালিত গাড়ি মানুষের হাতে তুলে দিতে পারব, যার জন্য পরবর্তীকালে আর কোনও খরচ করতে হবে না'।

দুর্গাপুরে সপরিবারে মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ, গ্রেফতার অমিতের মা ও দুই আত্মীয়


```