Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরদোলায় বসে সেলফি! রডে ধাক্কা লেগে গুরুতর জখম লাভপুরের তরুণ

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: নাগরদোলায় (Joyride) বসে সেলফি (selfie) তুলতে গিয়ে বিপত্তি। নাগরদোলার রডে ধাক্কা লেগে গুরুতর জখম (injured) বছর উনিশের এক তরুণ। বুধবার সন্ধেবেলা এই দুর্ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন লাভপুর ফুল্লরা মহামেলায় আসা মানুষজন

নাগরদোলায় বসে সেলফি! রডে ধাক্কা লেগে গুরুতর জখম লাভপুরের তরুণ

শেষ আপডেট: 16 February 2023 07:11

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: নাগরদোলায় (Joyride) বসে সেলফি (selfie) তুলতে গিয়ে বিপত্তি। নাগরদোলার রডে ধাক্কা লেগে গুরুতর জখম (injured) বছর উনিশের এক তরুণ। বুধবার সন্ধেবেলা এই দুর্ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন লাভপুর ফুল্লরা মহামেলায় আসা মানুষজন। আহত ওই যুবকের নাম ফিরদৌস মোল্লা। সঙ্গে সঙ্গে তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক লাভপুর ঠাকুরপাড়ার বাসিন্দা। চেন্নাইয়ে কাজ করে। সম্প্রতি ছুটিতে বাড়িতে ফেরে। বুধবার ফুল্লরার মেলায় ঘুরতে গিয়েছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মেলায় নাগরদোলায় উঠে সেল্ফি তুলছিল ওই তরুণ। সেই সময় নাগরদোলা চলতে শুরু করে দিলে তার হাত থেকে ফোন পড়ে যায়। তখন সে নিচু হয়ে তার ফোন তুলতে গেলে বাইরে বেরিয়ে থাকা একটি রডে মাথায় ধাক্কা লাগে। নাগরদোলার ভিতরেই লুটিয়ে পড়ে সে।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা পর তাকে বোলপুর সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী প্রয়াত, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন


```