Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসানসোলের যুবক হেঁটে লাদাখ গেলেন! কী কারণে ২৪০০ কিলোমিটার পথ পাড়ি পায়ে পায়ে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গতবছর পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সুন্দরবন থেকে কেদারনাথে সাইকেল যাত্রা করেছিলেন তিন যুবক। তাঁদের লক্ষ্য ছিল, পৃথিবীকে আরও সবুজ করে তুলতে হবে, এই বার্তা প্রচার করা। এবার 'গাছ লাগান প্রাণ বাঁচান' এবং পরিবেশ

আসানসোলের যুবক হেঁটে লাদাখ গেলেন! কী কারণে ২৪০০ কিলোমিটার পথ পাড়ি পায়ে পায়ে

শেষ আপডেট: 18 April 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গতবছর পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সুন্দরবন থেকে কেদারনাথে সাইকেল যাত্রা করেছিলেন তিন যুবক। তাঁদের লক্ষ্য ছিল, পৃথিবীকে আরও সবুজ করে তুলতে হবে, এই বার্তা প্রচার করা। এবার 'গাছ লাগান প্রাণ বাঁচান' এবং পরিবেশ দূষণ রোধ করার বার্তা প্রচার করতে পায়ে হেঁটে (foot) লাদাখ গেলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল (Asansol) মহিশীলা কলোনীর টোটো চালক দেবু মুখার্জি।

গত ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ 'গাছ লাগান প্রাণ বাঁচান' এই শ্লোগান নিয়ে পায়ে হেঁটে লাদাখের (Ladakh) উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবু। প্রায় ৭৫ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন। এই পুরো যাত্রায় প্রায় ২৪০১ কিলোমিটার পথ হেঁটেছেন এই টোটো চালক।

দেবু মুখার্জি জানান, এই যাত্রাপথে অনেক অসুবিধা হয়েছে। তবে সব জায়গার পুলিশ প্রশাসন তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিভিন্ন রাজ্যের অগুনতি মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তাঁরা সকলেই তাঁকে উৎসাহ দিয়েছেন। সাহায্য করেছেন। বিভিন্ন গ্রামে, শহরে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। পরিবেশ দূষণ রোধ করতে, প্লাস্টিক ব্যবহার কম করার বার্তা দিয়েছেন তিনি।

পারিবারিক অবস্থা ভালো নয়। বাবার ছোট দোকান। নিজেও সারাদিন টোটো চালান। তবে পরিবেশকে বাঁচাতে এই পথ চলা হত না, যদি তাঁর বন্ধু বান্ধব তাঁকে সাহায্য না করতেন। দেবু জানিয়েছেন, বন্ধুরাই উৎসাহ দিয়েছেন। সাহায্য করেছেন। কেউ সামর্থ মত টাকা পাঠিয়েছেন। কেউ আবার বেনারসে দেখাও করতে গিয়েছিলেন। সব শেষে পরিবেশ বাঁচানোর বার্তা প্রচার করতে পেরে খুশি আসানসোলের এই টোটোচালক।

জ্বালানি ব্যবহারে সংযম নেই, গ্রিন এনার্জি নিয়ে ভাবনাও নেই, তাপপ্রবাহ যেন ডেকে আনছে ভারত


```