Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিডিও গেমের আসক্তিই কাল, বাড়িতে অশান্তির পরই অস্বাভাবিক মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল হুগলির গোঘাট থানার যুবক শুভদীপ ঘোষাল। পরিবারের দাবি, অনলাইন গেমের কারণে বাড়িতে কিছুদিন ধরেই অশান্তি করছিল সেই যুবক। এমনকি বাড়ি থেকে টাকা পয়সাও চাইত গেম খেলার জন্য। প্রথম প্রথম দি

ভিডিও গেমের আসক্তিই কাল, বাড়িতে অশান্তির পরই অস্বাভাবিক মৃত্যু যুবকের

শেষ আপডেট: 12 September 2021 13:53

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল হুগলির গোঘাট থানার যুবক শুভদীপ ঘোষাল। পরিবারের দাবি, অনলাইন গেমের কারণে বাড়িতে কিছুদিন ধরেই অশান্তি করছিল সেই যুবক। এমনকি বাড়ি থেকে টাকা পয়সাও চাইত গেম খেলার জন্য। প্রথম প্রথম দিলেও বাড়ির লোক কিছু দিন ধরে টাকা না দেওয়ায় শুরু হয় তীব্র অশান্তি। শনিবার রাত ১২ টা নাগাদ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন বাড়ির সবাই। এরপর ভোরবেলায় ঘুম ভাঙতেই আঁতকে ওঠেন সকলে। দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে শুভদীপের নিথর দেহ। মৃতের বাবা কাশিনাথ ঘোষালের একটি স্টেশনারি দোকান আছে। মৃত যুবকের দেহ আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় গোঘাট থানার পুলিশ। গয়নার লোভেই খুন দিদিকে, দেখে ফেলায় খুন ভাগ্নেকেও, পর্নশ্রী জোড়াখুনে ধৃত ২ মাসতুতো ভাই শুভদীপের খুড়তুতো ভাই সুজয় ঘোষাল রবিবার সংবাদমাধ্যমের সামনে বলেন, তাঁর দাদা গত বেশ কিছুদিন ধরেই অনলাইন ভিডিও গেমের প্রতি আসক্ত ছিল। এমনকি টাকা দিয়েও ওই খেলা খেলত সে। উল্লেখ্য, এর আগে ব্লু হোয়েল-এর মত মারণ গেমের কথা শোনা গিয়েছিল। ব্লু হোয়েল খেলতে গিয়ে অনেকে আত্মঘাতীও হওয়ায় হইচই শুরু হয়। তবে শুভদীপের মৃত্যুর পেছনে শুধুই অনলাইন গেমের নেশা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```