Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পশ্চিম মেদিনীপুরে তরুণ-তরুণীকে সারারাত বেঁধে রাখা হল খুঁটিতে! পরকীয়া সন্দেহে অত্যাচার

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়া সন্দেহে এক যুগলকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখা হল একসঙ্গে!  পশ্চিম মেদিনীপুর জেলার রবিদাসপুরের ঘটনায় গোলমাল ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূ

পশ্চিম মেদিনীপুরে তরুণ-তরুণীকে সারারাত বেঁধে রাখা হল খুঁটিতে! পরকীয়া সন্দেহে অত্যাচার

শেষ আপডেট: 10 June 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়া সন্দেহে এক যুগলকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখা হল একসঙ্গে!  পশ্চিম মেদিনীপুর জেলার রবিদাসপুরের ঘটনায় গোলমাল ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে রবিদাসপুরে দিদার বাড়িতে বেড়াতে এসেছিলেন পূর্ব মেদিনীপুরের মালিদা এলাকার এক তরুণী। সঙ্গে ছিল তাঁর আড়াই বছরের সন্তান। জানা গেছে, ওই বাড়িতেই পূর্ব মেদিনীপুর থেকে আর এক যুবক এসে ওঠেন। অভিযোগ, দিদা একাই থাকন ওই বাড়িতে, সেই সুযোগে আগে থেকে পরিকল্পনা করে বিবাহবহির্ভূত প্রেমিককে দিদার বাড়িতে ডেকে এনেছেন ওই তরুণী। অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন পাড়াপড়শিরা। রাতদুপুরে এই নিয়ে বাড়তে থাকে ঝামেলা। শেষমেশ ওই যুবক ও তরুণীকে একসঙ্গে ধরে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখে পাড়াপড়শিরা। খবর দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের দুজনের বাড়িতেই। আজ, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা একই খুঁটিতে বাঁধা থাকে। বাঁধা থাকার সেই ছবিও নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। ঘটনাটি জানতে পেরে সংবাদমাধ্যমের কর্মীরা পৌঁছলে তাঁদের বাধা দেওয়া হয় গ্রামের তরফে। এর পরে সংবাদমাধ্যমের কর্মীরাই রবিদাসপুর থানায় বিষয়টি জানান। তার পরেই পুলিশ জানায় দ্রুত ঘটনাটি খোঁজখবর নিয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

```