Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাগরদোলায় বসে সেলফি! চাকায় মাথার চুল জড়িয়ে বাঁকুড়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নাগরদোলায় (joy ride) চড়ে সেলফি তুলতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম প্রিয়াঙ্কা বাউড়ি। শুক্রবার বাঁকুড়া শহর (Bankura) সংলগ্ন প্রাচীন এক্তেশ্বর শিব মন্দির লাগোয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘ

নাগরদোলায় বসে সেলফি! চাকায় মাথার চুল জড়িয়ে বাঁকুড়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর

শেষ আপডেট: 14 April 2023 12:42

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নাগরদোলায় (joy ride) চড়ে সেলফি তুলতে গিয়ে বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম প্রিয়াঙ্কা বাউড়ি। শুক্রবার বাঁকুড়া শহর (Bankura) সংলগ্ন প্রাচীন এক্তেশ্বর শিব মন্দির লাগোয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। চৈত্র সংক্রান্তির গাজন মেলায় এসে নাগরদোলায় উঠেছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক্তেশ্বরে শিবের গাজনে এসেছিলেন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামের বাসিন্দা বছর কুড়ির প্রিয়াঙ্কা বাউড়ি। নাগরদোলায় চেপে সেলফি তুলতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় চুল জড়িয়ে যায় নাগরদোলার চাকায়। ঘটনার আকস্মিকতায় প্রথমে সবাই হকচকিয়ে যান। এরপর স্থানীয়রাই ওই তরুণীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। মেলায় ঘুরতে গিয়ে এমন মর্মান্তিক মুত্যুর খবর গ্রামে পৌঁছোতেই এলাকায় শোকের ছায়া নামে।

কলেজের কাছে বাস দাঁড়াচ্ছে না কেন! চলন্ত অবস্থাতেই ঝাঁপ দিল ইঞ্জিনিয়ারিং ছাত্রী


```