Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একটু রোদে দাঁড়ান, পাঁচ লক্ষ টাকা পাবেন'! লোভ দেখিয়ে লোক জড়ো করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সত্যজিৎ মণ্ডল, ভাঙড় "সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলেও একশো টাকা কেউ এসে দেবে না, একটু কষ্ট করে রোদে দাঁড়ান পাঁচ লক্ষ টাকা পাবেন।"-- রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'দুয়ারে সরকার' অনুষ্ঠানে এমনই মন্তব্য করে রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দিলেন ভাঙড়ের তৃণমূল

'একটু রোদে দাঁড়ান, পাঁচ লক্ষ টাকা পাবেন'! লোভ দেখিয়ে লোক জড়ো করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 1 December 2020 16:23

সত্যজিৎ মণ্ডল, ভাঙড়

"সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলেও একশো টাকা কেউ এসে দেবে না, একটু কষ্ট করে রোদে দাঁড়ান পাঁচ লক্ষ টাকা পাবেন।"-- রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'দুয়ারে সরকার' অনুষ্ঠানে এমনই মন্তব্য করে রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা মোদাসসের হোসেন। অভিযোগ উঠেছে, টাকার লোভ দেখিয়ে লোক জড়ো করছেন ভোগালি ২-এর এই প্রধান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি 'দুয়ারে সরকার'। সারা রাজ্যের মতো ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়াতে এদিন এই কর্মসূচির পালন হয়। যেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিকচন্দ্র বিশ্বাস, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম সহ অনান্যরা। জানা গেছে, উপস্থিত সকল প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্বরা রাজ্য সরকারের ১১টি প্রকল্প কিভাবে সহজে মানুষ পেতে পারে তার নিদান দেন। এক একটি পঞ্চায়েত এলাকায় চারটি জায়গায় ক্যাম্প করে চারটি অংশে আলাদা আলাদা করে সরকারি সুবিধা সাধারণকে দেওয়া হবে বলেও জানান, ভাঙড় ২ বিডিও কার্তিকচন্দ্র বিশ্বাস। এদিন যখন উপস্থিত অতিথিরা একের পর এক বক্তব্য রাখছিলেন, সাধারণ গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন, চলে যেতে চান। এই বিষয়টি জানার পরেই মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন বলেন, "এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কেউ একশো টাকা দেবে না। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের একাউন্টে পাঁচ লক্ষ টাকা ঢুকিয়ে দেবে । ফলে এককালীন টাকা পাওয়ার জন্য একটু রোদে দাঁড়াতেই হবে।" আসলে এই টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্য বিমার টাকা, যাকে অস্ত্র করে প্রধান টাকার প্রলোভন দিলেন বলে অভিযোগ তোলেন অনান্য রাজনৈতিক দলগুলি। এলাকার বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, "তৃণমূলের সঙ্গে কোনও লোকই নেই এখন, তাই এসব ভুল তথ্য দিয়ে মানুষকে কাছে টানার চেষ্টা করছে। এটাই ওদের কালচার।" তৃণমূল নেতা আরাবুল ইসলাম এ বিষয়ে দ্য ওয়ালকে টেলিফোনে বলেন, "আমি পুরো বিষয়টা শুনেছি। খবর নিয়ে দেখেছি, উনি ভুল করে বলে ফেলেছে। যেটা উনি করেছেন, সেটা ঠিক নয়। আমরা ওঁকে নিয়ে বসে বিষয়টা মেটানোর চেষ্টা করছি।"

```