Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওবিসি মন জয়েই কি দলিতের ঘরে মধ্যাহ্নভোজ যোগীর? দলত্যাগীরা সপা দপ্তরে

দ্য ওয়াল ব্যুরো: পরপর বেশ  কয়েকজন অন্য পিছিয়ে পড়া (ওবিসি) (obc) সম্প্রদায়ের প্রথম সারির নেতা বিধানসভা ভোটের মাসখানেক আগে বিজেপি (bjp) ছেড়ে বিরোধী শিবির, বিশেষ করে  সমাজবাদী পার্টিতে (সপা) নাম লিখিয়েছেন। পাছে ওবিসি ভোটবাক্সে তার প্রভাব

ওবিসি মন জয়েই কি দলিতের ঘরে মধ্যাহ্নভোজ যোগীর? দলত্যাগীরা সপা দপ্তরে

শেষ আপডেট: 14 January 2022 14:04

দ্য ওয়াল ব্যুরো: পরপর বেশ  কয়েকজন অন্য পিছিয়ে পড়া (ওবিসি) (obc) সম্প্রদায়ের প্রথম সারির নেতা বিধানসভা ভোটের মাসখানেক আগে বিজেপি (bjp) ছেড়ে বিরোধী শিবির, বিশেষ করে  সমাজবাদী পার্টিতে (সপা) নাম লিখিয়েছেন। পাছে ওবিসি ভোটবাক্সে তার প্রভাব পড়ে, সেই অঙ্ক মাথায় রেখেই কি যোগী আদিত্যনাথ (yogi adityanath) মকর সংক্রান্তি (makar sankranti) উপলক্ষ্যে শুক্রবার দলিতের (dalit) ঘরে পাত পেড়ে খেতে (lunch)বসলেন? এদিন গোরক্ষপুরে দলিতের ঘরে পা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে অমৃতলাল ভারতী নামে দলিতের ঘরে তাঁকে খিচুড়ি পরিবেশন করা হয়। স্বামী প্রসাদ মৌর্য্য, দারা সিং  চৌহান, ধরম সিং সাইনির মতো পরিচিত ওবিসি নেতারা বিজেপি ছেড়ে বিস্ফোরক দাবি করেছেন যে, যোগী সরকার দলিত বিরোধী। লখনউয়ে আজ তিনজনই সমাজবাদী দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে অখিলেশের দলের  সদস্যপদ নেন। বিজেপি, তার শরিক আপনা দলের কয়েকজন বিধায়কও দল ছেড়ে সপায় ভিড়েছেন। আর তখনই দলিতের ঘরে ভোজন সেরে অখিলেশকে একহাত নিয়েছেন যোগী। রাজনৈতিক মহলে জল্পনা, ওবিসি ভোট ধরে রাখার মরিয়া চেষ্টা করবেন যোগী। তবে হিন্দুত্ববাদী রাজনীতির প্রবক্তা হিসাবে নিজের ভাবমূর্তি আরও পোক্ত করতে তিনি নাকি অযোধ্যা থেকে লড়তে পারেন। তবে দলিতের বন্ধু পরিচয় তুলে ধরার চেষ্টায়ও খামতি নেই। অমৃতলালের ঘরে দুপুরের ভোজ সেরে তিনি সাংবাদিকদের বলেন, অখিলেশের ৫ বছরের শাসনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাত্র ১৮ হাজার বাড়ি দেওয়া হয়েছিল। সেখানে বর্তমান বিজেপি সরকার একই স্কিমে গরিব, দুঃস্থদের ৪৫ লাখ বাড়ি দিয়েছে। সপা আমলে সামাজিক শোষণ হয়েছে, সামাজিক ন্যয় হয়নি বলে অভিযোগ করেন যোগী। কিন্তু বিজেপি সরকার সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে কোনও বাছবিচার, বৈষম্য না করে কাজ করেছে বলে দাবি করেন। যোগী পরিসংখ্যান দেন, কেন্দ্র ও উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকার থাকার সুবাদে  ২.৬১ কোটি বাড়িতে শৌচাগার হয়েছে, উজ্জ্বলা যোজনার সুফল পেয়েছে ১.৩৬ কোটি পরিবার। সেইসঙ্গে কংগ্রেস, সপাকে কটাক্ষ করেন, যারা পরিবারতন্ত্রের শাসনের মুঠোয় আছে, তারা সমাজের কোনও অংশেরই মঙ্গল করতে পারে না। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত অখিলেশের শাসনে সপা সরকার দলিত, গরিবের ওপর ডাকাতি করেছে বলে দাবি করেন যোগী।          

```