Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগরতলায় তৃণমূলের কর্মসূচিতে না বিপ্লবের, অভিষেক বললেন, ‘ইয়ে ডর হমে আচ্ছা লাগা’

দ্য ওয়াল ব্যুরো :‌ ‘‌ইয়ে ডর হমে আচ্ছে লাগা।’‌ কর্মসূচির অনুমতি না পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে টুইটে একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৫ সেপ্টেম্বর ত্রিপুরা যাওয়ার কথা ছিল তাঁর। আগরতলা ভবনের সামনে থে

আগরতলায় তৃণমূলের কর্মসূচিতে না বিপ্লবের, অভিষেক বললেন, ‘ইয়ে ডর হমে আচ্ছা লাগা’

শেষ আপডেট: 13 September 2021 17:26

দ্য ওয়াল ব্যুরো :‌ ‘‌ইয়ে ডর হমে আচ্ছে লাগা।’‌ কর্মসূচির অনুমতি না পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে টুইটে একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৫ সেপ্টেম্বর ত্রিপুরা যাওয়ার কথা ছিল তাঁর। আগরতলা ভবনের সামনে থেকে তাঁর পদযাত্রা করার কথা ছিল। কিন্তু অন্য রাজনৈতিক দলের কর্মসূচির কারণ দেখিয়ে অভিষেকের পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার অভিষেকের ওই টুইট। তিনি বিপ্লব দেবকে রীতিমতো চ্যালেঞ্জ করে জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচিতে যাবেনই। বিজেপি পারলে আটকে দেখাক। বিজেপির উদ্দেশে টুইটে অভিষেক লিখেছেন, ‘‌আমায় ত্রিপুরায় ঢুকতে না দেওয়ার জন্য সবরকম শক্তি প্রয়োগ করছে বিজেপির বিপ্লব দেব। চেষ্টা চালিয়ে যাও, কিন্তু কিছুতেই আমায় থামাতে পারবে না। এই ভয়ই বুঝিয়ে দিচ্ছে তোমার ক্ষমতাচ্যুত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ইয়ে ডর হমে আচ্ছা লাগা।’‌ অভিষেক এর আগে একসপ্তাহে দুবার ত্রিপুরা গিয়েছেন। গত এক–দেড় মাসে বাংলার একাধিক মন্ত্রী–সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবও বারবার আগরতলা গিয়েছেন। কিন্তু ১৫ সেপ্টেম্বরের পদযাত্রার অনুমতি মেলেনি। তা সত্ত্বেও অভিষেকের হুঙ্কার, তিনি ওইদিন নির্ধারিত কর্মসূচীতে যাবেনই। তাঁর চ্যালেঞ্জ, পারলে আটকে দেখাক বিজেপি।

```