Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক সপ্তাহ ধরে বিকল এক্স-রে, ডায়ালিসিস মেশিন, চরম ভোগান্তির শিকার রোগীরা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এক্স-রে করার প্রয়োজন আজ, কিন্তু ডেট মিলছে প্রায় দেড় মাস পর। কারণ খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের এক্সরে মেশিনটি (X-Ray Machin Impaired) সেই সঙ্গে খারাপ ডায়ালিসিস মেশিনও (Dialysis Machin)। এমনভাবেই শিকেয় উঠেছে জল

এক সপ্তাহ ধরে বিকল এক্স-রে, ডায়ালিসিস মেশিন, চরম ভোগান্তির শিকার রোগীরা

শেষ আপডেট: 16 November 2022 14:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এক্স-রে করার প্রয়োজন আজ, কিন্তু ডেট মিলছে প্রায় দেড় মাস পর। কারণ খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের এক্সরে মেশিনটি (X-Ray Machin Impaired) সেই সঙ্গে খারাপ ডায়ালিসিস মেশিনও (Dialysis Machin)। এমনভাবেই শিকেয় উঠেছে জলপাইগুড়ি হাসপাতালের (Jalpaiguri Hospital) রোগী পরিষেরা। দুটি গুরুত্বপূর্ণ মেশিন খারাপ থাকায় রোগী ও তাঁদের পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে।

গত এক সপ্তাহর বেশি সময় ধরে অচল হয়ে রয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সদর হাসপাতালের এক্সরে মেশিনটি। হাসপাতালের টিকিট নিয়ে এক্সরে ইউনিটে এলে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীদের একাংশের অভিযোগ, এক্স-রে করাতে গেলে তারিখ মিলছে দেড়মাস পরের। আর এতেই সমস্যায় পড়েছেন রোগীরা।

বুধবার হাসপাতালের আউটডোরে বুকের ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন জলপাইগুড়ি রঙধামালির বাসিন্দা সুভাষ রায়। ডাক্তারবাবু তাঁকে এদিনই এক্স-রে করার পরামর্শ দেন। সদর হাসপাতালের এক্স-রে ইউনিটে পৌঁছলে সেখানে জানানো হয় মেশিন খারাপ। তাই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় চার কিলোমিটার দূরে সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেও এক্স-রে ইউনিটে যোগাযোগ করা হলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তার স্লিপে ২৩ ডিসেম্বর এক্স-রে করার তারিখ লিখে দেওয়া হয়।

শীত আসতেই রাজবংশীদের ভাপা পিঠেতে মজল জলপাইগুড়িতে

ডাইলেসিস করাতে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে এসেছেন রাজীব চন্দ। সকাল থেকে হা পিত্তেশ করে বসে থেকেও ডায়ালিসিস হয়নি তাঁর।

এই ভাবেই রাজীব ও সুভাষবাবুদের মতোই রোগীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এই ঘটনায় মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার প্রবীর কুমার দেব জানান, ঘটনার কথা তার জানা নেই। উপ অধ্যক্ষর কাছ থেকে ঘটনা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


```