Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Wrong Treatment: গোড়ালিতে সামান্য চিড়, ভুল চিকিৎসায় এখন পা খোয়াতে বসেছেন যুবক!

দ্য ওয়াল ব্যুরো: বছর পাঁচেক আগে রাস্তায় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে সামান্য চিড় ধরেছিল। তাঁর চিকিৎসায় করাতে গিয়ে এখন পা’টাই খোয়াতে বসেছেন আসানসোলের যুবক (Wrong Treatment)। ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে তিনি ক্রেতা

Wrong Treatment: গোড়ালিতে সামান্য চিড়, ভুল চিকিৎসায় এখন পা খোয়াতে বসেছেন যুবক!

শেষ আপডেট: 22 May 2022 02:48

দ্য ওয়াল ব্যুরো: বছর পাঁচেক আগে রাস্তায় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে সামান্য চিড় ধরেছিল। তাঁর চিকিৎসায় করাতে গিয়ে এখন পা’টাই খোয়াতে বসেছেন আসানসোলের যুবক (Wrong Treatment)। ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছেন। চেয়েছেন সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণও।

আরও পড়ুন: মুসলিম সন্দেহে হিন্দু বৃদ্ধকে মারধর, মৃত্যু! গ্রেফতার অভিযুক্ত সেই বিজেপি কর্মী

জানা গেছে ওই যুবকের নাম শুভজিৎ ঘাঁটি, তিনি আসানসোলের বাসিন্দা (Wrong Treatment)। ছোটখাটো অ্যাক্সিডেন্টে ২০১৭ সালে তাঁর পায়ের গোড়ালিতে সামান্য চিড় ধরেছিল। কলকাতার নামী বেসরকারি হাসপাতালে তিনি আসেন পায়ের চিকিৎসা করাতে। অর্থোপেডিক সার্জেন্টের তত্ত্বাবধানে চলছিল চিকিৎসা। যুবকের অভিযোগ, তাঁকে বলা হয়েছিল বোন টিবি হয়েছে তাঁর, সেই মতো চিকিৎসা করা হচ্ছে। কিন্তু আট মাস পরেও পায়ের কোনও উন্নতি হয়নি। বরং পায়ের অবস্থা দিন দিন আরও খারাপ হয়েছে বলে অভিযোগ। রীতিমতো শয্যাশায়ী হয়ে পড়েছিলেন ওই যুবক।

এরপর ভেলোরে যান পায়ের চিকিৎসা করাতে (Wrong Treatment)। সেখান থেকেই জানতে পারেন তাঁর ভুল চিকিৎসা হয়েছে। পায়ে আদৌ বোন টিবি হয়নি। হয়েছে স্পাইন টিউমার। মাসের পর মাস এভাবে ভুল চিকিৎসায় এখন পা’টাই খোয়াতে বসেছেন শুভজিৎ।

তিনি জানিয়েছেন তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। বেঙ্গালুরুতে চিকিৎসা করেও পায়ের কোনও উন্নতি হয়নি তাঁর। এখন শয্যাশায়ী রয়েছেন। এর বিচার চেয়েই ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ভুল চিকিৎসার জন্য ৫.৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।


```