Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের নির্বাচনী হিংসার বলি সাধারণ মানুষ,  পূর্ব বর্ধমানের শ্রমিকের প্রাণ গেল দু'দলের রেষারেষিতে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের নির্বাচনী হিংসার ফলে প্রাণ গেল সাধারণ মানুষের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার এক শ্রমিকের মৃত্যু হল সিপিএম তৃণমূলের রেষারেষিতে (Worker died due to the attack of political cadre)। জানা গেছে, মৃতের নাম প

ফের নির্বাচনী হিংসার বলি সাধারণ মানুষ,  পূর্ব বর্ধমানের শ্রমিকের প্রাণ গেল দু'দলের রেষারেষিতে

শেষ আপডেট: 10 July 2023 17:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের নির্বাচনী হিংসার ফলে প্রাণ গেল সাধারণ মানুষের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার এক শ্রমিকের মৃত্যু হল সিপিএম তৃণমূলের রেষারেষিতে (Worker died due to the attack of political cadre)। জানা গেছে, মৃতের নাম পুলক সরকার।

প্রসঙ্গত, মৃতদেহ নিয়ে যথারীতি শুরু হয়েছে দুই দলের মধ্যে রাজনীতি।

সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুই দলেরই নেতারা দাবি করছেন মৃত পুলক সরকার ছিলেন তাঁদের দলের সমর্থক (Worker died due to the attack of political cadre)।

এ প্রসঙ্গে মৃত ব্যক্তির স্ত্রী বা মেয়ের দাবি রাজনীতি থেকে দূরে থাকতেন পুলক।

জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের দিন কেতুগ্রাম থানার ১৮৫ নম্বর বুথের থেকে কিছু দূরে সিপিআইএম বুথে আচমকা চড়াও হয় একদল দুষ্কৃতী। সেই সময়ে ভোট দিতে গিয়েছিলেন পুলক সরকার। দু'দলের এই রেষারেষির মাঝখানে পড়ে যান ৫৫ বছর বয়সি ওই প্রৌঢ়। জানা গেছে, ইটের চাঙর দিয়ে থেঁতলে মারা হয় পুলককে।

আহত পুলককে প্রথমে কেতুগ্রাম ব্লক হাসপাতালে ও পরে কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর। জানা গেছে, শিলিগুড়িতে একটি ঠিকাদারের অধীনে শ্রমিকের কাজ করতেন পুলক সরকার। ভোট দিতেই বাড়ি ফিরেছিলেন। জানা গেছে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে মৃত পুলকের পরিবার।

দুষ্কৃতীর হাতে প্রহৃত তমলুকের তৃণমূল নেতা, রাস্তায় বসে প্রতিবাদ জানালেন কুণাল ঘোষ


```