Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা-তাপসের কথা বাদ গেল রেকর্ড থেকে, রাম ধ্বনি ‘তথ্যে’ পাশে থাকল না বাম-কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: শীতের সকালে এখন যেমন জমাট বাঁধা কুয়াশা, বাংলার রাজনীতিও যেন তেমনই ক্রমশই জমাট বাঁধছে। সেই কুয়াশা ঠেলে সবটা কখনওই দেখা যাচ্ছে না। এই যেমন, বিষ্যুদবার সকালে বিধানসভায় হল। সেদিন ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আগ

মমতা-তাপসের কথা বাদ গেল রেকর্ড থেকে, রাম ধ্বনি ‘তথ্যে’ পাশে থাকল না বাম-কংগ্রেস

শেষ আপডেট: 28 January 2021 13:03

দ্য ওয়াল ব্যুরো: শীতের সকালে এখন যেমন জমাট বাঁধা কুয়াশা, বাংলার রাজনীতিও যেন তেমনই ক্রমশই জমাট বাঁধছে। সেই কুয়াশা ঠেলে সবটা কখনওই দেখা যাচ্ছে না। এই যেমন, বিষ্যুদবার সকালে বিধানসভায় হল। সেদিন ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আগে জয় শ্রীরাম স্লোগান ওঠার পর বিমান বসু, অধীর চৌধুরীরা নিন্দা করেছিলেন। কিন্তু এদিন বিধানসভায় সেই প্রশ্নেই কংগ্রেস, বামেদের পাশে পেল না সরকার তথা তৃণমূল। তাতে চটে গিয়ে আবার পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় এমন কথা বলে বসলেন যে উল্টে আরও গণ্ডগোল। অসংসদীয় শব্দ বলে চিহ্নিত করে শেষমেশ তা বাদ দিতে হল রেকর্ড থেকে। বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, কেন্দ্রের তিনটি কৃষি আইন বিলোপের দাবিতে প্রস্তাব পাশ করানোর জন্য। কিন্তু সভা শুরু হতেই তাপস রায় ভিক্টোরিয়া প্রসঙ্গ তোলেন। ওমনি বাধা দেন বাম, কংগ্রেসের বিধায়করা। তাঁরা প্রশ্ন তোলেন, এ কী হচ্ছে! বলা নেই কওয়া নেই এ ভাবে নিন্দা প্রস্তাব আনা যায় নাকি! স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও প্রস্তাব আনছেন না উনি। শুধু সভায় তথ্য জানাচ্ছেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তখন বলেন, ২৩ তারিখের ঘটনা আজ তথ্য দেওয়া হচ্ছে! এ কথা শুনেই হয়তো মাথা গরম করে ফেলেছিলেন তাপস রায়। যেহেতু স্পিকার সে কথা রেকর্ড থেকে বাদ দিয়েছেন, তাই তা প্রতিবেদনে লেখাও সমীচিন নয়। এ তো গেল সকালের ঘটনা। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন বিলোপ প্রস্তাবের পক্ষে বক্তৃতা দিতে উঠতেই বিজেপি বিধায়করা জয় শ্রীরাম স্লোগান তোলেন। তাঁদের মধ্যে ছিলেন, আদতে দুই কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও দুলাল বর। কারণ, তাঁরা বিজেপিতে যোগ দিলেও বিধানসভায় কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তাঁদের অমন স্লোগান তুলতে দেখেই অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। কিন্তু এর পর তিনি তাঁদের উদ্দেশে এমন টিপ্পনী কাটেন যে তা নিয়ে ফের গণ্ডগোল শুরু হয়ে যায়। কারণ, সেই মন্তব্যে যেমন দুই ধর্মের নাম ছিল, তা ছাড়া আরও কিছু ছিল। ফলে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যও বিধানসভার রেকর্ড থেকে বাদ দিতে হয়। এখন প্রশ্ন উঠতে পারে, বাম-কংগ্রেস কেন পাশে থাকল না? কংগ্রেস নেতা ও বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, "এরাও ধোয়া তুলসী পাতা নয়। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনীতি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যাসে পরিণত করেছেন। বাংলায় খাল কেটে কুমীরও এনেছেন তিনি। এখন সেই কুমীর দাঁত দেখালে তিনিই বুঝে নিন কী করবেন।"

```