Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মদনমোহন মন্দির থেকে ময়নাকাঠ যাবে দেবীবাড়িতে, বড়দেবীর মূর্তি তৈরি হয় এই কাঠেই

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দুর্গা প্রতিমার মতই পুজো হয়। কিন্তু কোচবিহারে বড়দেবীর ( Baradevi) প্রতিমা দেখলেই বোঝা যাবে, তাঁর রূপ একেবারেই অন্যরকম। ময়না কাঠে রূপ পান বড়দেবী ( Baradevi)। শনিবার ভোরে কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দ

মদনমোহন মন্দির থেকে ময়নাকাঠ যাবে দেবীবাড়িতে, বড়দেবীর মূর্তি তৈরি হয় এই কাঠেই

শেষ আপডেট: 22 September 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দুর্গা প্রতিমার মতই পুজো হয়। কিন্তু কোচবিহারে বড়দেবীর ( Baradevi) প্রতিমা দেখলেই বোঝা যাবে, তাঁর রূপ একেবারেই অন্যরকম।

ময়না কাঠে রূপ পান বড়দেবী ( Baradevi)। শনিবার ভোরে কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দির থেকে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হবে দেবীবাড়িতে। এই ময়নাকাঠের উপরেই নির্মাণ করা হয় বড়দেবীর প্রতিমা। এবারও তাই হবে।

আজ এই উপলক্ষ্যে মদনমোহন মন্দির (Madanmohan temple) থেকে প্রথমে হনুমান দণ্ড যাবে বড়দেবীর মন্দিরে। পাশাপাশি দুয়ারবক্সি অজয়কুমার দেববক্সি যাবেন বড়দেবীর মন্দিরে ( Baradevi)। পালকিতে চাপিয়ে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হবে বড়দেবী মায়ের মন্দিরে।

শনিবার রাধাষ্টমী। এই তিথিতেই বড়দেবীর মন্দিরে ময়নাকাঠের পুজো করার রীতি। মহাস্নান সেরে বিশেষ পুজো করে ময়নাকাঠ স্থাপন হবে। তার পর সেই ময়নাকাঠকে তিন দিন ধরে হাওয়া খাওয়ানো হবে। দেবীর শক্তি স্বরূপ ওই কাঠের উপর এর পর প্রভাত চিত্রকর শুরু করবেন খড়মাটির কাজ।

সেখানেই গড়ে তোলা হবে বড়দেবীর প্রতিমা। কোচবিহারের দেবত্তোর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, শনিবার ভোরবেলা ময়নাকাঠ মদনমোহন মন্দির থেকে বড়দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে পুজো হবে ওই ময়নাকাঠের। ময়নাকাঠ বড়দেবী মায়ের মন্দিরে পৌঁছনোর পর নিয়ম মেনে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।
কোচবিহারের মহারাজারা প্রতিষ্ঠা করেছিলেন বড়দেবীর পুজো ( Baradevi)। এই পুজো বহু প্রাচীন। অন্যান্য দুর্গা প্রতিমার সঙ্গে বড়দেবী মায়ের প্রতিমার অনেকটাই ফারাক। তা ছাড়া পুজোর রীতিনীতিতেও বহু বৈচিত্র্য রয়েছে।
এই প্রতিমা গড়ে তোলার আগে একটি ময়নাকাঠ প্রথমে জোগাড় করতে হয়। এ বছরও ময়নাকাঠ জোগাড় করে প্রথা মেনে প্রথমে ডাঙ্গরআই মন্দিরে পুজো করা হয়েছে। তার পর সময়ে সেই ময়নাকাঠ নিয়ে আসা হয়েছে মদনমোহন মন্দিরে। সেখানে এক মাস ধরে পুজোর পর এবার ময়নাকাঠ বড়দেবীর মন্দিরে নিয়ে আসা হবে। সেখানে পুজো করার পর ময়নাকাঠ স্থাপন করা হবে। মায়ের মূর্তি গড়ে তুলতে সময় লাগে। তবে বলা যেতে পারে শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছেন বড়দেবীর পুজো পর্ব।

আরও পড়ুন: একশো-র কাজে কুড়ি টার্গেট মমতার, মুখ্যসচিবের নির্দেশ লক্ষ্যপূরণ করতেই হবে


```