চিত্তরঞ্জনে চাঞ্চল্য! মহিলা কর্মীকে বিষাক্ত তরল খাওয়ানোর অভিযোগ রেল কারখানায়
দ্য ওয়াল ব্যুরো: চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওয়ার্কস অফিসের ভেতরে এক মহিলা কর্মীকে জোর করে বিষাক্ত তরল দ্রব্য খাওয়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি ঐ মহিলা কর্মীকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালের আই সি ইউ ওয
শেষ আপডেট: 14 September 2021 18:16
দ্য ওয়াল ব্যুরো: চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওয়ার্কস অফিসের ভেতরে এক মহিলা কর্মীকে জোর করে বিষাক্ত তরল দ্রব্য খাওয়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি ঐ মহিলা কর্মীকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালের আই সি ইউ ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
শিশু বিভাগে বেডের অভাব, এক বিছানায় ৪ জন, জলপাইগুড়ি হাসপাতালে চরম ভোগান্তি
জানা গেছে, চিত্তরঞ্জনের সিমজুড়ি এলাকার বাসিন্দা ৩২ বছরের মহিলা কর্মী কয়েক মাস আগে বিহারের ছাপড়া জেলা থেকে বদলি হয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওয়ার্কস অফিসে আসেন। সেই কর্মীর বাবা এদিন বলেন, সোমবার বেলা বারোটা নাগাদ মেয়ের অফিসের লেডিস কমনরুমে হঠাৎই তাঁকে জোর করে ধরে নিয়ে যায় তিন ব্যক্তি। এরপর মেয়ের মুখে ঢেলে তরল বিষাক্ত কিছু ঢেলে খাইয়ে দেয় বলে অভিযোগ। জানা গেছে, ঐ তিনজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
নিরাপত্তার কারণে আপাতত আরপিএফের ঘেরাটোপে সেই মহিলার চিকিৎসা চলছে। এরপর সোমবার সন্ধ্যাতেই চিত্তরঞ্জন থানায় মৌখিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ জানানো হয়। পরে মঙ্গলবার দুপুরে লিখিতভাবে ওই মহিলা কর্মীর অভিযোগ তাঁর বাবা চিত্তরঞ্জন থানায় পৌঁছে দেন। যদিও সোমবার রাতেই চিত্তরঞ্জন থানার পুলিশ সেই মহিলার বাড়ি গিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলেছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ অতীন্দ্রনাথ দত্ত বলেন, আমাদের কাছে অভিযোগ আসার পর মহিলা কর্মীর বাড়িতে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। ঐ মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'