Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তরুণীর গালে আঁকা জাতীয় পতাকা, তাই স্বর্ণমন্দিরে ঢুকতেই দেওয়া হল না! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গালে ভারতের জাতীয় পতাকা আঁকা (India Flag Painted On Face), সেই অবস্থাতেই পাঞ্জাবের স্বর্ণমন্দিরে (Golden Temple) ঢুকতে চেয়েছিলেন এল তরুণী। কিন্তু মন্দিরে ঢোকার অনুমতিই পেলেন না তিনি! সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে স

তরুণীর গালে আঁকা জাতীয় পতাকা, তাই স্বর্ণমন্দিরে ঢুকতেই দেওয়া হল না! দেখুন ভিডিও

শেষ আপডেট: 17 April 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো: গালে ভারতের জাতীয় পতাকা আঁকা (India Flag Painted On Face), সেই অবস্থাতেই পাঞ্জাবের স্বর্ণমন্দিরে (Golden Temple) ঢুকতে চেয়েছিলেন এল তরুণী। কিন্তু মন্দিরে ঢোকার অনুমতিই পেলেন না তিনি! সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

কেন ওই তরুণীকে ঢুকতে দেওয়া হল না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীকে মন্দিরের গেটে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এটা পাঞ্জাব'। অন্য এক যুবক সেই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করেন, 'এটা ভারত নয়?' বারবার এই প্রশ্নের উত্তরে ওই রক্ষীকে নেতিবাচক মাথা নাড়তে দেখা গেছে।

প্রসঙ্গত, খলিস্তানের দাবি নিয়ে উত্তাল পাঞ্জাবের একাংশ। এমনকী বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা করতেও দেখা গেছে। কিন্তু সেই রেশ এসে পড়ল স্বর্ণমন্দিরেও। গালে জাতীয় পতাকা আঁকা থাকায় মন্দিরের ভেতর ঢুকতেই দেওয়া হল না ওই তরুণীকে।

https://twitter.com/AskAnshul/status/1647806584612065280

এই ঘটনা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। এসজিপিসির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়াল সংবাদসংস্থাকে জানান, 'এটি একটি শিখ মন্দির। প্রতিটি ধর্মীয় স্থানের নিজস্ব সাজসজ্জা রয়েছে। আমরা সবাইকে স্বাগত জানাই। কেউ যদি খারাপ ব্যবহার করে থাকেন তবে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে ওই তরুণীর মুখে যেটা ছিল সেটা আমাদের জাতীয় পতাকা নয়, কারণ এতে অশোকচক্র ছিল না। এটা একটা রাজনৈতিক পতাকা হতে পারে।'

আতিক হত্যায় ৩ অভিযুক্ত: কারও বিরুদ্ধে ৪০৬ মামলা, কেউ আবার খুন করে জেল খেটেছে


```