Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মহিলা সুপারকে হেনস্থার ঘটনায় আটক ১, পুলিশ পিকেট হলদিয়া মহকুমা হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হলদিয়া মহকুমা হাসপাতালে ধুন্ধুমার বাধে বুধবার। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। হেনস্থা করা হয় হাসপাতালের মহিলা সুপারকেও। এই ঘটনায় একজনকে আটক করেছে পু

মহিলা সুপারকে হেনস্থার ঘটনায় আটক ১, পুলিশ পিকেট হলদিয়া মহকুমা হাসপাতালে

শেষ আপডেট: 19 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হলদিয়া মহকুমা হাসপাতালে ধুন্ধুমার বাধে বুধবার। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। হেনস্থা করা হয় হাসপাতালের মহিলা সুপারকেও। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ডাক্তার-নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বসানো হয়েছে পুলিশ পিকেট। সাপের কামড়ে মৃত্যু হয় অঞ্জলি প্রামাণিক (৩২) নামে এক মহিলার। তাঁর বাড়ি সুতাহাটা থানার দূর্বাবেড়িয়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গতকাল দুপুরে অঞ্জলিদেবী তাঁর নিজের বাড়িতেই গোয়ালে কাজ করছিলেন। সেই সময় তাঁকে একটি বিষধর সাপ কামড়ায়। পরিবারের লোকজন তাঁকে ভর্তি করেন হলদিয়া মহকুমা হাসপাতালে। প্রায় ঘণ্টা দুয়েক পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়েরা। দাবি তোলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অঞ্জলীদেবীর। হাসপাতাল সূত্রে খবর, মহিলা সুপার সুমনা দাসগুপ্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনেরা। ভাঙচুর চালানো হয় হাসপাতালেও। দাবি, রোগীর আত্মীয়দের সঙ্গে বহিরাগতরাও ছিলেন এই ভাঙচুরের ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাচক থানার পুলিশবাহিনী। সুপার সুমনা দাসগুপ্তের কথায়, "পুলিশ এসে পড়ায় সে দিন বড়সড় হামলা থেকে রক্ষা পেয়েছি। না হলে কী হতো ভাবতেই ভয় লাগছে। চিকিৎসকদের কোনও কথাই শুনতে চাইছিলেন না রোগীর আত্মীয়েরা।" একই দাবি হাসপাতাল কর্তৃপক্ষেরও। তাঁরা জানিয়েছেন, সাপে কাটা ওই রোগীকে সমস্ত রকম চিকিৎসাই দেওয়া হয়েছিল। প্রোটোকল মাফিক তাঁকে ভর্তি করা হয়েছিল জরুরি বিভাগেও। ভেন্টিলেশনে দেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, ঘটনায় শঙ্করী প্রামাণিক নামে এক মহিলাকে আটক করা হয়েছে।  হাসপাতাল চত্বরে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।

```