Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোচবিহারে কাজের লোভ দেখিয়ে তিন দিন ধরে গণধর্ষণ মহিলাকে, বিক্রি করারও চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: কাজের প্রলোভন দেখিয়ে মহিলাকে (woman) তিনদিন আটকে রেখে গণধর্ষণ ও বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মেখলিগঞ্জের ভোটবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগ, স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দুই সন্

কোচবিহারে কাজের লোভ দেখিয়ে তিন দিন ধরে গণধর্ষণ মহিলাকে, বিক্রি করারও চেষ্টা

শেষ আপডেট: 24 October 2021 10:27

দ্য ওয়াল ব্যুরো: কাজের প্রলোভন দেখিয়ে মহিলাকে (woman) তিনদিন আটকে রেখে গণধর্ষণ ও বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মেখলিগঞ্জের ভোটবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার অভিযোগ, স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দুই সন্তানকে নিয়ে মেখলিগঞ্জের বাড়িতে একই থাকেন নির্যাতিতা। সংসার চালাবার জন্য কাজ খুঁজছিলেন ওই মহিলা। সেই সময় ভোটবাড়ির বাসিন্দা দুলু মহম্মদ এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁকে কাজ দেওয়ার নাম করে ধূপগুড়িতে নিয়ে যায়। সেখানে দুলুর মামার বাড়ি। ঘরেই বাসা বেঁধেছে কাল কেউটে! মেঝে খুঁড়তেই কিলবিল করে বেরিয়ে এল সাপের দল দুলু তার মামা ও এক ঠিকাদার মিলে সেখানেই মহিলাকে তিনদিন ধরে আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী ওই মহিলাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করার জন্য তাঁকে ধূপগুড়ির আলতাগ্রামে রেলস্টেশনে নিয়ে যাচ্ছিল। সেই সময়ও তাঁর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরে তাঁর চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষ ছুটে আসতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার বাবা জানিয়েছেন, দশ বছর আগে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। বাপের বাড়িতে তাঁর আসা যাওয়া রয়েছে। কিন্তু দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে মেয়ে একাই থাকে। তিনি ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই দুলু মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আরও কে কে জড়িত রয়েছে সেবিষয়ে তদন্ত নেমেছে তাঁরা। এদিকে মহিলার পরিবার অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি রেখেছেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```