Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গি কাড়ল প্রাণ! ১০ দিনের জ্বরে মৃত্যু মুর্শিদাবাদের গৃহবধূর

দ্য ওয়াল ব্যুরো: ভরা বর্ষায় বৃষ্টির বিরাম নেই। সেই সঙ্গে রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদে (Mursidabad) এদিন ডেঙ্গির প্রকোপে প্রাণ গেল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার কানাপুকুরে। ও

ডেঙ্গি কাড়ল প্রাণ! ১০ দিনের জ্বরে মৃত্যু মুর্শিদাবাদের গৃহবধূর

শেষ আপডেট: 14 August 2022 17:00

দ্য ওয়াল ব্যুরো: ভরা বর্ষায় বৃষ্টির বিরাম নেই। সেই সঙ্গে রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদে (Mursidabad) এদিন ডেঙ্গির প্রকোপে প্রাণ গেল এক গৃহবধূর।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার কানাপুকুরে। ওই গৃহবধূ টানা ১০ দিন ডেঙ্গির সঙ্গে লড়াই চালিয়েছেন। কিন্তু অবশেষে হার মানতে হয়েছে তাঁকে।

১০ দিন আগে জ্বর নিয়ে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই গৃহবধূ। ১৩ তারিখ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। গৃহবধূর মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া। মশাবাহিত রোগে এভাবে বেঘোরে প্রাণ হারাতে হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ।

বর্ষাকালে প্রতি বছরই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তার জন্য প্রশসনের তরফে যেখানে সেখানে জল জমতে না দেওয়া, মশারির বেষ্টনীতে রাত কাটানোর মতো একাধিক পদক্ষেপ করতে বলা হয় ঘরে ঘরেই। এবছর তা সত্ত্বেও ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে বারবার।

আরও পড়ুন: বুস্টারে অনীহা, প্রচারে জোর পুরসভার


```