Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালের বদলে ওঝার কাছে দৌড়! বনগাঁয় মৃত্যু সাপে কাটা রোগীর

দ্য ওয়াল ব্যুরো: কুসংস্কারের (Superstition) বিরুদ্ধে লড়াইতে বারবার হেরে যেতে হচ্ছে বিজ্ঞানকে। নিয়মিত প্রচার অভিযান, বোঝানো সত্ত্বেও কাজ হচ্ছে না কিছুতেই। হাসপাতালের বদলে সাপে কামড়ানো (Snake bite) রোগীকে ওঝার (Ojha) কাছে নিয়ে যাওয়ার ফলে ফের

হাসপাতালের বদলে ওঝার কাছে দৌড়! বনগাঁয় মৃত্যু সাপে কাটা রোগীর

শেষ আপডেট: 14 July 2022 07:42

দ্য ওয়াল ব্যুরো: কুসংস্কারের (Superstition) বিরুদ্ধে লড়াইতে বারবার হেরে যেতে হচ্ছে বিজ্ঞানকে। নিয়মিত প্রচার অভিযান, বোঝানো সত্ত্বেও কাজ হচ্ছে না কিছুতেই। হাসপাতালের বদলে সাপে কামড়ানো (Snake bite) রোগীকে ওঝার (Ojha) কাছে নিয়ে যাওয়ার ফলে ফের মৃত্যুর (Dies) ঘটনা ঘটল রাজ্যে।

জানা গেছে, বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার গৃহবধ সুষমা রায় বৃহস্পতিবার সকালে বাড়িতে বসে আনাজ কাটছিলেন। সেই সময় তাঁর পায়ে কোনও কিছু কামড়ে দেয়। তিনি চিৎকার করতে শুরু করলে সাপে কামড়েছে ধরে নিয়ে বাড়ির লোকেরা তাঁকে পাশের গ্রামে একজন ওঝার বাড়িতে নিয়ে যায়। ওই ওঝা তাঁকে কিছু ওষুধ খেতে দেয়। ওঝার বাড়ি থেকে ফেরার পরেই মৃত্যু হয় সুষমাদেবীর।

ওঝা মধুবাবু জানিয়েছেন, সুষমাদেবীকে জলঢোঁড়া সাপ কামড়েছিল। ওই সাপের কোনও বিষ নেই। তাই ওষুধপত্র দিয়েছিলেন। বাড়ির লোকে বলেছিলেন, প্রয়োজন মনে করলে হাসপাতালেও নিয়ে যেতে পারেন সুষমাদেবীকে। 'ওঁর শরীরে অন্য সমস্যা ছিল, তাই মৃত্যু হয়েছে,' দাবি মধু ওঝার।

বাঁকুড়ায় দোকানের বেঞ্চে বসে ঝিমোচ্ছে অসুস্থ বাঁদর! ওআরএস খাইয়ে দিলেন স্থানীয়রা


```