Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাকে মেরে দেহ পুঁতল খালের ধারে, গ্রেফতার স্বামী, শাশুড়ি-সহ ৩ জন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা : বাড়ি থেকে মহিলাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পোঁতা হল দেহ। চাঞ্চল্যকর ঘটনা ঘটল অশোকনগরে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাপড়া এলাকার বিদ্যাধরীর খাল থেকে মাটি খুড়ে দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয

মহিলাকে মেরে দেহ পুঁতল খালের ধারে, গ্রেফতার স্বামী, শাশুড়ি-সহ ৩ জন

শেষ আপডেট: 27 March 2023 08:29

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা : বাড়ি থেকে মহিলাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পোঁতা হল দেহ। চাঞ্চল্যকর ঘটনা ঘটল অশোকনগরে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাপড়া এলাকার বিদ্যাধরীর খাল থেকে মাটি খুড়ে দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামী, শাশুড়ি সহ তিনজনকে।

মৃতার নাম মঞ্জুরা বিবি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় ২৩ বছর আগে বিয়ে হয়েছিল মঞ্জুরা বিবির। তাঁর একটি ছেলেও আছে। সাংসারিক অশান্তির জন্য গত ১৫ বছর ধরে মঞ্জুরা বিবি ছেলেকে নিয়ে তাঁর বাবার বাড়িতেই থাকেন। অভিযোগ, গত ২২ তারিখ মঞ্জুরা বিবিকে তাঁর শাশুড়ি (mother in law) ডেকে পাঠান। তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। উল্লেখ্য, মৃত মহিলার বাড়ি অশোকনগরের ভাতছালা এলাকায়।

গত বৃহস্পতিবার মঞ্জুরার বাপের বাড়ি তরফে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার উপর ভিত্তি করে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট কোস্টাল থানা এলাকা থেকে মৃতার স্বামী (husband) ও তার এক বন্ধুকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। সূত্রের খবর, অশোকনগরের ভুরকুন্ডার চাপড়া এলাকার বাড়ি থেকে শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ৷

জানা গেছে, মঞ্জুরা বিবি একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। ছেলের সঙ্গে থাকতেন তিনি। মায়ের করা বধূ নির্যাতনের মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল শ্বশুরবাড়ির তরফে, এমনটাই অভিযোগ মৃতার ছেলের।

পঞ্চায়েতের উপ প্রধান সাজিহুল হক জানান, 'এই ঘটনা দুঃখজনক। দোষীদের শাস্তি হোক। পুলিশের ধারণা এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে।

পাঁচ গ্রহের মহাসংযোগ আজ, চাঁদের সঙ্গে জ্বলজ্বল করবে আকাশে, কখন দেখা যাবে?


```