
শেষ আপডেট: 20 August 2023 05:57
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল মাঝবয়সি এক মহিলার (woman) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) এক বহুতল আবাসনে। ফ্ল্যাটের (flat) অন্যান্য বাসিন্দাদের জানিয়েছেন, শনিবার সকাল থেকেই ওই মহিলার কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। দরজাও ছিল বন্ধ। অনেক পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। তাঁর গলায় আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
পেশায় কাপড় ব্যাবসায়ী সোমাদেবীর স্বামী ও বড় মেয়ে বছর কয়েক আগে মারা যান। তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। শনিবার সকাল থেকে সোমাদেবীর আর এক মেয়ে তাঁকে ফোনে না পেয়ে ফ্ল্যাটের অন্য আবাসিককে ফোন করে মায়ের খোঁজ করেন। সেই প্রতিবেশী তখন বাইরে বেরিয়ে দেখেন, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ।
এরপর আরও অনেকটা সময় কেটে গেলেও সেই দরজা আর খোলেনি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখেন ওই মহিলা বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিমও। পুলিস সূত্রে খবর, সোমাদেবীর শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে৷ গলাতেও বড় আঘাতের দাগ মিলেছে।
শুধু তাই নয়, ফ্ল্যাটের বেশ কয়েক জায়গায় রক্তের দাগও দেখেছে পুলিশ। কিন্তু সোমা সরকারের মৃতদেহ যে বিছানা থেকে উদ্ধার করা হয়েছে তা একেবারে পরিপাটি করে গোছানো ছিল। তাই যদি তাঁকে খুনও করা হয় তা বিছানাতে হয়নি বলেই মনে করা হচ্ছে। আবার ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। তাই এই মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বর্ষার দাপুটে ইনিংসের শেষ কবে!