Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষ্য ছাগলের মৃত্যুর শোকে আত্মঘাতী! জামালপুরে যুবতীর রহস্য মৃত্যুতে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক যুবতীর রহস্য মৃত্যুতে তীব্র উত্তেজনা ছড়াল জামালপুরের নারায়ণপুর গ্ৰামে। পোষ্য ছাগলের মৃত্যুর শোকে তিনি আত্মঘাতী (suicide) হয়েছেন বলে ধারণা তাঁর পরিবারের। তবে ঝুলন্ত দেহের পা বাঁধা থাকায় রহস্য দানা বেঁধেছ

পোষ্য ছাগলের মৃত্যুর শোকে আত্মঘাতী! জামালপুরে যুবতীর রহস্য মৃত্যুতে উত্তেজনা

শেষ আপডেট: 30 October 2022 10:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক যুবতীর রহস্য মৃত্যুতে তীব্র উত্তেজনা ছড়াল জামালপুরের নারায়ণপুর গ্ৰামে। পোষ্য ছাগলের মৃত্যুর শোকে তিনি আত্মঘাতী (suicide) হয়েছেন বলে ধারণা তাঁর পরিবারের। তবে ঝুলন্ত দেহের পা বাঁধা থাকায় রহস্য দানা বেঁধেছে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।

মৃত যুবতীর নাম দুলালী মালিক (২৪)। মৃতার পরিবারের সদস্যরা জানান, রোজকার মতোই শনিবার রাতে দুলালী ও তাঁর বোন এক ঘরে শুতে যান। রবিবার সকালে ঘরের পিছনের দিকে অংশের কার্নিশ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দুলালীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁর দুটি পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

মৃতার দাদা অরূপ মালিক বলেন, “দিন কয়েক আগে বাড়ির একটি পোষ্য ছাগলের (goat) মৃত্যু হয় (died)। তারপর থেকেই বোন খুব কান্নাকাটি করছিল। ঠিক মতো খাচ্ছিল না। তবে শনিবার কাজ থেকে বাড়ি ফিরে শুনলাম খাওয়াদাওয়া করেছে। তারপর সকালে এই ঘটনা। বুঝতে পারছি না কী করে হল।”

পায়ে দড়ি বাঁধা থাকায় দাদা অরূপ মালিকের মনেও প্রশ্ন আছে। তিনি বলেন, “পাড়ায় এমন কেউ শত্রু নেই। যে বোনকে খুন করবে।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জামালপুর থানার এক অফিসার বলেন, “প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হয়ে যাবে।”

মাস তিনেক আগে রায়নায় ঘটেছিল এমনই একটি ঘটনা। সেখানে পোষ্য ছাগলের মৃত্যুর শোকে আত্মঘাতী হয়েছিল এক নাবালিকা।

পুলিশকে ধাক্কা মেরে ৫০ মিটার নিয়ে গিয়ে চাপা দিল চালক! ‘অপরাধ’, গাড়ি থামাতে বলেছিলেন


```