Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুজো দেওয়া থেকে পুজো করা, মোদীর পর অভিষেক,  তৃণমূল কি নরম হিন্দুত্বের পথে?

দ্য ওয়াল ব্যুরো:  রাজনীতিকদের মন্দিরে পুজো দেওয়া, মসজিদে, মাজারে চাদর বিছানো, চার্চে ঘণ্টা বাজানো—এসবই চেনা দৃশ্য। প্রায় রোজই কোনও না কোনও নেতা-মন্ত্রী তা করে থাকেন। এই প্রবণতায় সম্প্রতি নয়া মাত্রা যোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো

পুজো দেওয়া থেকে পুজো করা, মোদীর পর অভিষেক,  তৃণমূল কি নরম হিন্দুত্বের পথে?

শেষ আপডেট: 3 January 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো:  রাজনীতিকদের মন্দিরে পুজো দেওয়া, মসজিদে, মাজারে চাদর বিছানো, চার্চে ঘণ্টা বাজানো—এসবই চেনা দৃশ্য। প্রায় রোজই কোনও না কোনও নেতা-মন্ত্রী তা করে থাকেন। এই প্রবণতায় সম্প্রতি নয়া মাত্রা যোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হালে বারাণসির গঙ্গায় স্নান সেরে মন্দিরে দীর্ঘক্ষণ ধরে পুজো করেছেন। পুজো দেওয়া থেকে পুজো করার এই উত্তরণ যাত্রায় তাঁর পরের নামটিই তৃণমূলের নবীন নেতা সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে গোয়া সফরে অভিষেক স্থানীয় রুদ্রেশ্বর মন্দিরে দীর্ঘ সময় নিষ্ঠাভরে পুজো-আরতি করেন। রবিবার একই ভূমিকায় তাঁকে দেখা যায় ত্রিপুরায়। পুরোহিতের সহায়তায় পুজো করেন সময় নিয়ে। লক্ষ্য়নীয়, দুটি ক্ষেত্রেই তৃণমূলের মিডিয়া সেল ছিল অত্যন্ত সক্রিয়। দলের শীর্ষনেতার পুজো করার ভিডিও দৃশ্য দ্রুত ছড়িয়ে দেয় তারা।   গোয়া দখলের লক্ষ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার ওই রাজ্য সফর করেছেন। দু’বারই তিনি ছোট্ট রাজ্যটির একাধিক মন্দিরে যান। গোয়ার খ্রিস্টান ভোটারদের কথা মাথায় রেখে গিয়েছেন চার্চেও। তবে চর্চা শুরু হয়েছে তৃণমূলের দুই শীর্ষনেতার ভিন দুই রাজ্যে মন্দির সফর এবং অভিষেকের পুজো দেওয়ার পাশাপাশি পূজো করা নিয়ে। নেতাদের পুজো দেওয়ার দৃশ্য অবশ্য অচেনা নয়। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের মন্দির সফর চোখ সওয়া হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর থেকে তিনি কম বড় হিন্দু নন প্রমাণ দিতে রাহুল গান্ধী সারা বছর ধরে মন্দিরে পুজো দিয়ে বেড়ান। তিনিই একমাত্র নেতা যিনি একটি নির্বাচনে (২০১৮-র মধ্যপ্রদেশ বিধানসভা) জনসভার থেকে মন্দিরে গিয়েছেন বেশি। কোনও কোনও দিন গিয়েছেন দুটি মন্দিরেও। tmc কিন্তু বাংলায় বিজেপি বাদে বাকি রাজনীতিকদের এমন ঘটা করে পূজাপাঠে অংশ নেওয়ার রেওয়াজ তেমন একটা নেই। ব্যক্তিগতভাবে যদিও অনেকেই ভোটের আগে-পরে তারাপীঠ, কালীঘাটে গিয়ে থাকেন। স্বভাবতই দলের নেতা হিসাবে অভিষেকের মন্দির সফরে বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের বিরুদ্ধে টুকলিবাজির অভিযোগ তুলতে শুরু করেছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, ‘তৃণমূল এখন বিজেপিকে নকল করছে। মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপিকেই অনুসরণ করছে তৃণমূল।’ রাজনীতিতে অবিজেপি নেতা-নেত্রীদের মন্দির সফরকে নরম হিন্দুত্বের নিদর্শন হিসাবেই দেখা হয়। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কি স্রেফ গোয়া আর ত্রিপুরা বিজয়ের লক্ষ্যেই নরম হিন্দুত্বের কৌশল নিয়েছে, নাকি ঘুঁটি সাজাচ্ছে ২০২৪-এর জন্য? এই দুই রাজ্যের ভোটের সমীকরণে মুসলিম ভোট খুব একটা ফ্যাক্টর নয় নির্বাচনী পরিসংখ্যানেই তা স্পষ্ট। বরং, দুই রাজ্যেই হিন্দুদের পর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রভাব বেশি। লক্ষ্যনীয় হল, অভিষেক-সহ তৃণমূল নেতারা ত্রিপুরায় মন্দির সফর করলেও হালে ওই রাজ্যের একাংশে মুসলিমদের উপর হিন্দুত্ববাদীদের হামলার অভিযোগ নিয়ে বাংলার শাসক দল সেখানে সরব নয়। যদিও ওই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করেছে। তৃণমূলের এক প্রবীণ নেতার কথায়, হতে পারে, ওই রাজ্যের ভোট-অঙ্ক মাথায় রেখে মন্দির, গির্জায় যাওয়ার কৌশলই আপাতত নেওয়া হয়েছে। তবে তৃণমূলের অন্দরের বড় অংশের মতে, ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে দল খানিক ভাবমূর্তি বদলের চেষ্টা শুরু করেছে। ঘটনাচক্রে তার পিছনে আছে বাংলার বিধানসভায় তৃতীয় বারের জন্য অপ্রত্যাশিত সাফল্য। ২০২১-এ বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে, তা যেমন বিজেপির প্রত্যাশা ছিল, তেমনই তৃণমূলের অন্দরে অনেকের আশঙ্কা ছিল। কিন্তু দুই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার কুর্শি দখলে রেখেছেন। বিভিন্ন নির্বাচনী বিশ্লেষণ থেকে স্পষ্ট, তৃণমূলের এই অভাবনীয় সাফল্যের পিছনে আছে বিজেপিকে ঠেকাতে মুসলিমদের জোটবদ্ধ হয়ে জোড়াফুলকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত। একইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও তৃণমূলের পক্ষে দাঁড়ায়। বিধানসভা ভোটের পরই কালীঘাট থেকে ভারত বিজয়ের ডাক দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে তিনি গোটা দেশে যাবেন। তাঁর দল ঘোষণা করেছে, তৃণমূল নেত্রীকেই তারা দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চায়। তৃণমূলের এক নেতা বলেন, এই ঘোষণার পরই রাজ্যে রাজ্যে বিজেপি-সহ হিন্দুত্ববাদী শিবির তৃণমূলকে মুসলমানদের পার্টি বলে ফের চাপা প্রচার শুরু করেছে। জোড়াফুলের প্রবীণ নেতারা বলছেন, বিজেপির প্রচারকে মিথ্যা প্রমাণ করতে মন্দির, গির্জা সফর রাজনীতিরই অঙ্গ। তবে সরকারিভাবে কোনও নেতাই দলের দুই শীর্ষ নেতার মন্দির সফর নিয়ে মুখ খুলতে চাননি। কিন্তু নরম হিন্দুত্বের পরিণাম কী হতে পারে তা নিয়ে দলের প্রবীণ নেতাদের সিংহভাহই সন্দিহান। তাঁদের বক্তব্য, রাহুল গান্ধী তো ওই পথে হেঁটেই ডুবেছেন। নিজের রাজনীতিটাই হাতছাড়া হয়ে গিয়েছে কংগ্রেসের।  

```