
শেষ আপডেট: 10 August 2023 14:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নাম বিভ্রাটের জেরে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! বিজয়ী তৃণমূল প্রার্থীর (TMC candidate) বোর্ড গঠনের চিঠি গেল পরাজিত সিপিআইএম প্রার্থীর (CPIM candidate) বাড়িতে! ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের গাঁড়াপোতা পঞ্চায়েত এলাকা (Gandapota Panchayat)।
তিনি বলেন, “৭ অগস্ট আমার কাছে ব্লক থেকে একটা চিঠি এসেছে। আমাকে ওবিসি সার্টিফিকেট নিয়ে গাড়াপোতা পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য ডেকে পাঠানো হয়েছে।” বিডিও-র উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘কীভাবে একজন পরাজিত প্রার্থীকে বোর্ড গঠনের জন্য ডেকে পাঠানো হয়?’ অন্যদিকে বোর্ড গঠনের সময় এগিয়ে এলেও প্রশাসনের কাছ থেকে চিঠি না পেয়ে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে গাড়াপোতা পঞ্চায়েতের নকফুল গ্রামের তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য বাসুদেব ঘোষের। পরিস্থিতির জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছেন তিনি।
বিষয়টি শুনে তাজ্জব বনে গিয়েছেন বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত। তিনি বলেন, "ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পরাজিত প্রার্থীর কাছে কীভাবে বোর্ড গঠনের চিঠি গেল এটা আমার জানা নেই, বিষয়টি দেখা হচ্ছে।” একইসঙ্গে বিষয়টি শোনার পরই বিশেষ বার্তাবাহকের মাধ্যমে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর সংসদের তৃণমূলের জয়ী প্রার্থী বাসুদেব ঘোষের কাছে চিঠি পাঠিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: 'আমরা সবাই বাংলার, দিল্লিতে মামলা যাচ্ছে কেন?' গ্রেফতারির এক বছরে বিচারককে প্রশ্ন অনুব্রতর