Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেগে গিয়ে স্ত্রীকে খুন! খড়দহ থানায় আত্মসমর্পণ স্বামীর

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সংসারের অশান্তি প্রায় লেগেই থাকত। এ দিনেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। রেগে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Wife Murdered)। এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে সোদপুর সুভাষ

রেগে গিয়ে স্ত্রীকে খুন! খড়দহ থানায় আত্মসমর্পণ স্বামীর

শেষ আপডেট: 3 November 2022 09:48

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সংসারের অশান্তি প্রায় লেগেই থাকত। এ দিনেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। রেগে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Wife Murdered)। এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে সোদপুর সুভাষনগর এলাকায়। মৃত মহিলার নাম লক্ষ্মী জানা।

স্থানীয়রা জানিয়েছেন, সাত মাস আগে স্বামী রাজকুমার জানার সঙ্গে সুভাষনগরের এই বাড়িতে ভাড়া এসেছিলেন লক্ষ্মী। ওই দম্পতির মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত (Domestic Violence)। বৃহস্পতিবার সকালেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। সেই সময় রেগে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে রাজকুমার।

সংকোশে উল্টে গেল নৌকা, রান্নার কাঠ আনতে গিয়ে নিখোঁজ দুই মহিলা

মৃতের পুত্রবধূ জানিয়েছেন, তাঁরা ওই বাড়িতে থাকেন না। তবে ফোনে শ্বশুর-শাশুড়ির সঙ্গে যোগাযোগ রয়েছে। এদিনও সকালে শাশুড়ির সঙ্গে তিনি কথা বলেছিলেন। সেই সময় তাঁরাও কিছু বুঝতে পারেননি। কীভাবে এমন ঘটে গেল কিছু ঠাওর করতে পারছেন তাঁরা।

ইতিমধ্যে অপরাধ স্বীকার করে খড়দহ থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। ঘটনাস্থলে গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে তারা।


```