দুই সন্তানের মৃত্যু, আক্রোশে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী
দ্য ওয়াল ব্যুরো: দুই সন্তানের মৃত্যু হয়েছে জন্মের পরেই। সেই থেকেই স্ত্রী-র উপরে চরম ক্ষোভ স্বামীর। আর বোধহয় সন্তান জন্মাবে না, এ কথা ভেবে মনে মনে আক্রোশ পুষে রেখেছিল স্বামী। সেই আক্রোশের বশেই স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। নৃশংস ভাবে স্ত
শেষ আপডেট: 22 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: দুই সন্তানের মৃত্যু হয়েছে জন্মের পরেই। সেই থেকেই স্ত্রী-র উপরে চরম ক্ষোভ স্বামীর। আর বোধহয় সন্তান জন্মাবে না, এ কথা ভেবে মনে মনে আক্রোশ পুষে রেখেছিল স্বামী। সেই আক্রোশের বশেই স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। নৃশংস ভাবে স্ত্রীকে খুন করার পর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। ঘটনাটি ঘটেছে দীঘার পদিমা গ্রামে।
পুলিশ জানিয়েছে, দুই সন্তানের মৃত্যুর পর থেকে স্ত্রীর জ্যোৎস্না সুরের উপর ক্ষোভ বাড়ছিল স্বামী নিত্যানন্দ সুরের। প্রতিবেশীদের দাবি, মাঝে মাঝেই স্ত্রীর উপর অত্যাচার চালাতো স্বামী নিত্যানন্দ সুর। মঙ্গলবার সকালে ছুরি ও কাতান দিয়ে জোৎস্নার উপর হামলা চালায় সে। এলোপাথাড়ি ছুরি চালানোর পর জোৎস্নার গলা ও মুখের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ। রক্তাক্ত জ্যোৎস্নার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
“ভেজা স্যানিটারি ন্যাপকিন নিয়ে কি বন্ধুর বাড়ি যান? তা হলে শবরীমালায় কেন?”
এরপরই কীটনাশক খেয়ে,নিজের গায়ে ছুরি দিয়ে বারবার আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে নিত্যানন্দ। আশঙ্কাজনক অবস্থায় তাকে দীঘা হাসপাতাল ও পরে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তিরত করা হয়।
প্রতিবেশীরা জানাচ্ছেন, জন্মের ২-৩ দিনের মধ্যেই ২ সদ্যোজাতের মৃত্যু মেনে নিতে পারেননি দম্পতি। সন্তান জন্ম নিলে মৃত্যু অনিবার্য এই ধারণা নিয়েই স্ত্রীর উপর অত্যাচার চালাতো নিত্যানন্দ।এমনকী, স্বামীর ধারণাকে সত্যি মনে করতেন জ্যোৎস্নাও। চিকিৎসার উপর ভরসাও রাখেনি দম্পতি।
মঙ্গলবার সকালে জ্যোৎস্নার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার মানুষ।দরজা খুলতেই রক্তাক্ত জ্যোৎস্নার দেহ উদ্ধার হয়।পাশেই ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল নিত্যানন্দ। পরে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। ঘটনার তদন্তে পুলিশ।