Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শিশুর কান্না শুনে ছুটে গিয়ে মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করল প্রতিবেশীরা, নিউ জলপাইগুড়িতে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শ্বশুর-শাশুড়িকে আনতে স্বামী গিয়েছেন নদিয়া। পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন বছর ২৮ এর বধূ। মঙ্গলবার সকালে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হল (Wife Murder)। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় রাজগঞ্জের (Rajganj) ফুল

শিশুর কান্না শুনে ছুটে গিয়ে মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করল প্রতিবেশীরা, নিউ জলপাইগুড়িতে চাঞ্চল্য

শেষ আপডেট: 15 November 2022 08:15

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শ্বশুর-শাশুড়িকে আনতে স্বামী গিয়েছেন নদিয়া। পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন বছর ২৮ এর বধূ। মঙ্গলবার সকালে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হল (Wife Murder)। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় রাজগঞ্জের (Rajganj) ফুলবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম রিয়া বিশ্বাস (২৮)।

মঙ্গলবার ভোররাতে রিয়ার ছেলের কান্নার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। তারা এসে দেখেন শৌচাগারে পড়ে রয়েছে রিয়ার গলা কাটা নিথর দেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান দিলীপ রায়কে খবর দেন। নিউ জলপাইগুড়ি থানার ওসি পার্থ সারথি দাসের নেতৃত্বে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তদন্তে আসেন এসিপি (ইস্ট) শুভেন্দুকুমার। আসেন গোয়েন্দা দফতরের আধিকারিকরাও।

যাকে দলে চায় খড়্গপুরে তার‌ই কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রিয়ার বাড়িতে ছিল একমাত্র তার ছোট্ট ছেলে। তার সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীর তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, রিয়ার স্বামী অমিয় বিশ্বাস বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে আসেন। কাঠমিস্ত্রির কাজ করেন তিনি। রিয়ার বাপের বাড়ি স্থানীয় অম্বিকানগরে। দশ বছর আগে অমিয়র সঙ্গে তাঁর বিয়ে হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রিয়া। কিছুদিন আগে অমিয়র ভাই অপূর্বও বাংলাদেশ থেকে এসে এখানেই থাকত। দাদার সঙ্গে কাজ করত। স্থানীয়রা জানান, রবিবার দুই ভাই নদিয়াতে গিয়েছে তাদের বাবা-মাকে আনতে। বাড়িতে ছিলেন রিয়াদেবী এবং তার ছেলে। তারই মধ্যে এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। আততায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।


```