Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

৬ দিন আগে মৃত্যু স্বামীর, তাঁর চিতার কাছেই গায়ে আগুন দিয়ে 'সহমরণ' স্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: স্বামী (Husband) মারা (Death) গেছেন, এখনও এক সপ্তাহও হয়নি। গ্রামের যেখানে স্বামীর দাহকাজ করা হয়েছিল (Cremation Ground) , ৬ দিন পর তার ঠিক পাশ থেকেই মিলল স্ত্রীর আগুনে পোড়া মৃতদেহ (Burnt Dead body) । মর্মান্তিক

৬ দিন আগে মৃত্যু স্বামীর, তাঁর চিতার কাছেই গায়ে আগুন দিয়ে 'সহমরণ' স্ত্রীর

শেষ আপডেট: 8 August 2022 01:52

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: স্বামী (Husband) মারা (Death) গেছেন, এখনও এক সপ্তাহও হয়নি। গ্রামের যেখানে স্বামীর দাহকাজ করা হয়েছিল (Cremation Ground) , ৬ দিন পর তার ঠিক পাশ থেকেই মিলল স্ত্রীর আগুনে পোড়া মৃতদেহ (Burnt Dead body) ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) জামবনি থানার দর্পশিলা গ্রামে। মৃতার নাম নিয়তি শন্ড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুর হোক না সামলাতে পেরেই আত্মহত্যা করেছেন ওই মহিলা। জানা গেছে, ৩৭ বছর বয়সি নিয়তির স্বামী পরমেশ্বরের মৃত্যু হয়েছিল গত ৩১ জুলাই। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পরমেশ্বর শন্ড। ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

নিঃসন্তান পরমেশ্বর ও নিয়তি ছিলেন পরস্পরের একমাত্ৰ অবলম্বন। স্বামীকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছিলেন নিয়তি, দাবি গ্রামবাসীদের। প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন তিনি, এমনকি, আত্মহত্যা (Suicide) করার কথাও বলতেন। তাঁর অবস্থা দেখে রাতে তাঁকে একা থাকতে দেওয়া হত না। দূর সম্পর্কের এক ননদ তাঁর সঙ্গে রাতে থাকছিলেন এই ক'দিন, এমনটাই জানিয়েছেন প্রতিবেশীরা।

রবিবার ভোর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তখন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। তারপর কিছুটা দূরে, যেখানে পরমেশ্বরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, তার পাশেই নিয়তির অগ্নিদগ্ধ্ মৃতদেহ মেলে। পাশেই পাওয়া যায় কেরোসিনের জ্যারিকেন, পোড়া কাপড় এবং দেশলাই। তাঁর দেহের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। প্রতিবেশীদের ধারণা, ননদ ঘুমিয়ে থাকার সময় বাইরে বেরিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন নিয়তি। স্বামী পরমেশ্বরের মৃত্যুশোক সহ্য করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি, দাবি প্রতিবেশীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রামে পাঠানো হয়েছে দেহটি।

কলেজের পথে নিখোঁজ দুই তরুণী! বর্ধমানের ঘটনায় চার মাস ধরে নিষ্ক্রিয় পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বাবা


```