Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মে মাসে অস্বাভাবিক চড়া জলের বিল আসে আফতাবের ফ্ল্যাটে! রক্ত ধোয়ার বড় প্রমাণ কি সেটাই

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকাকে গলা টিপে খুন করে ৩৫ টুকরো করে কেটেছিল আফতাব (Delhi Murder Case)। কিন্তু এত বড় কাণ্ড সে করল কী করে? কীভাবে পরিষ্কার করল অত রক্ত? এই উত্তরই লুকিয়ে আছে আফতাবের জলের বিলে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। অনুসন্ধান কর

মে মাসে অস্বাভাবিক চড়া জলের বিল আসে আফতাবের ফ্ল্যাটে! রক্ত ধোয়ার বড় প্রমাণ কি সেটাই

শেষ আপডেট: 17 November 2022 08:24

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকাকে গলা টিপে খুন করে ৩৫ টুকরো করে কেটেছিল আফতাব (Delhi Murder Case)। কিন্তু এত বড় কাণ্ড সে করল কী করে? কীভাবে পরিষ্কার করল অত রক্ত? এই উত্তরই লুকিয়ে আছে আফতাবের জলের বিলে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। অনুসন্ধান করে জানা গেছে, মে মাসে আফতাব-শ্রদ্ধার মেহরৌলির ফ্ল্যাটে জলের বিল এসেছিল ৩০০ টাকা (Surprisingly High Water Bill)। এই টাকাটা অনেকটাই বেশি বলে জানিয়েছে পুলিশ।

৩০০ টাকা জলের বিল নিয়ে কেন সন্দেহ?

তথ্য বলছে, দিল্লিতে মাসে ২০ হাজার লিটার জল অর্থাৎ প্রায় ৪০ বালতি জল বিনামূল্যে মেলে। ফলে বেশিরভাগ সাধারণ বাড়িতেই জলের জন্য অতিরিক্ত কোনও টাকা দিতে হয় না। সেখানে ৩০০ টাকা জলের বিল অস্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। এমনকি আফতাবদের বাড়িওয়ালাও জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে এত টাকা জলের বিল আসতেই পারে না।

তদন্তকারীদের অনুমান, দেহ কোপাতে গিয়ে যে রক্ত বেরিয়েছিল, তা ধুতেই অনেক জল লেগেছিল আফতাবের। সেই জন্যই ওই চড়া বিল এসেছে, কেবলমাত্র মে মাসে। আবাসিকরা জানিয়েছেন, ছাদে গিয়ে জলের ট্যাঙ্কে কতটা জল আছে, সেটা বারবার করে দেখত আফতাব।

তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, শ্রদ্ধাকে খুন করার পরে গুগলে অনের ঘাঁটাঘাঁটি করেছিল আফতাব। কীভাবে দেহ টুকরো করতে হয়, কীভাবে রক্ত পরিষ্কার করতে হয়, কীভাবে দেহের মাংস সংরক্ষণ করতে হয়-- এই সবই তার গুগল সার্চ হিস্ট্রিতে পাওয়া গেছে। সেই সঙ্গে সে কাজে লাগিয়েছিল, বিজনেস ম্যানেজমেন্ট পড়ার সময়ে পাওয়া শেফের প্রশিক্ষণ।

তবে গুগলে যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত জল দিয়েই গোটা ঘরের রক্ত সাফ করতে হয় তাকে। সে জন্যই অনেক জল খরচ হয়েছিল স্বাভাবিক ভাবেই। ফলে এখন এই জলের বিলের অঙ্কটিই আফতাবের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার একটা গুরুত্বপূর্ণ নথি, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

দেরাদুনে অনুপমা গুলাটিকে ৭২ টুকরো করে ফ্রিজে রাখে স্বামী! ১২ বছর আগের সেই ঘটনা সার্চ করেছিল আফতাব


```