Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার বেসরকারি হাসপাতালগুলিতে অস্ত্রোপচার, পরীক্ষার খরচ আলাদা কেন! হলফনামা চাইল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে হার্টের অপারেশনের যা খরচ, কলকাতার বেসরকারি হাসপাতালের সঙ্গে তা মেলে না। পরীক্ষানিরীক্ষার প্রশ্নেও হাসপাতাল অনুযায়ী আলাদা আলাদা খরচ। এই বৈষম্য কেন তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়

বাংলার বেসরকারি হাসপাতালগুলিতে অস্ত্রোপচার, পরীক্ষার খরচ আলাদা কেন! হলফনামা চাইল হাইকোর্ট

শেষ আপডেট: 4 February 2022 08:14

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে হার্টের অপারেশনের যা খরচ, কলকাতার বেসরকারি হাসপাতালের সঙ্গে তা মেলে না। পরীক্ষানিরীক্ষার প্রশ্নেও হাসপাতাল অনুযায়ী আলাদা আলাদা খরচ। এই বৈষম্য কেন তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্বাস্থ্য কমিশন ও কমিশনের চেয়ারম্যানকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শুক্রবার। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বলেছে, খরচ নির্দিষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ করেছে তা তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে স্বাস্থ্য কমিশনকে। এই ক্ষেত্রে স্বাস্থ্য কমিশন ও কমিশনের চেয়ারম্যানকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে। আইন থাকলেও স্বাস্থ্য কমিশন রাজ্যে বেসরকারি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় চিকিৎসার খরচ বেঁধে দেয়নি। ফলে একই চিকিৎসায় এক এক নার্সিং হোম বা হাসপাতালে এক এক রকম খরচ দিতে হচ্ছে রোগীর পরিজনকে। ২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

```