Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় বাহিনী কোথায়, বিজেপি কেঁদে মরল ফোর্স চেয়ে, মানুষ মরছে কেন: তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যত পারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আমরাও চাইছি সেন্ট্রাল ফোর্স থাকুক”। শনিবার সকাল থেকে যখন গোটা বাংলা জুড়ে অশান্তি ও হিংসার

কেন্দ্রীয় বাহিনী কোথায়, বিজেপি কেঁদে মরল ফোর্স চেয়ে, মানুষ মরছে কেন: তৃণমূল

শেষ আপডেট: 8 July 2023 06:45

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যত পারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আমরাও চাইছি সেন্ট্রাল ফোর্স থাকুক”।

শনিবার সকাল থেকে যখন গোটা বাংলা জুড়ে অশান্তি ও হিংসার (midst of chaos) খবর আসতে শুরু করেছে, তখন সেই তৃণমূলই এবার প্রশ্ন তুলল, কেন্দ্রীয় বাহিনী কোথায়? মুর্শিদাবাদে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন করার কথা বলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিএসএফের আইজি পদমর্যাদার অফিসার ফোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। তিনিই মুর্শিদাবাদে ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন করতে বলেছেন। তার পরেও সাত সকালে কেন মুর্শিদাবাদে তিন জন তৃণমূল কর্মী খুন হলেন। কেন ব্যালট বাক্স জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। কেন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে পারছে না।

বুথে কেন্দ্রীয় বাহিনী (Where is the central force) যে দেখা যাচ্ছে না সে ব্যাপারে বিক্ষিপ্ত ভাবে প্রায় সব জেলা থেকে অভিযোগ উঠছে।

ঘটনা হল, রাজ্যে মোট বুথ রয়েছে ৪৪ হাজার। যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে তা মোট বুথের তুলনায় কম। শুক্রবার রাত পর্যন্ত ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে খবর। অর্থাৎ অ্যাকটিভ ফোর্স ৫৫ হাজারের বেশি নয়। বিএসএফ কর্তা জানিয়ে দিয়েছিলেন, বুথ প্রতি হাফ সেকশন বা চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে। সেই হিসাবে ১৩ হাজারের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব ছিল না। অর্থাৎ ৩১ হাজার বুথে কোনও কেন্দ্রীয় বাহিনীই নেই।

উপরন্তু সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর কর্তারা ইতিমধ্যে আবার রাজ্য নির্বাচন কমিশনের উপর চোটপাট শুরু করেছে। তাঁরা জানতে চেয়েছেন, জেলাওয়ারি কোন কোন বুথে কত বাহিনী মোতায়েন করা হয়েছে। তার তালিকা দিক রাজ্য নির্বাচন কমিশন। সেই ঠ্যালায় পড়ে রাজ্য নির্বাচন কমিশন আর জেলা শাসকদের কাছে তালিকা চেয়ে পাঠিয়েছে। সবমিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে।

পর্যবেক্ষকদের মতে, বিষয়টি ফের আদালত পর্যন্ত গড়াতে পারে। কারণ আদালতের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সুতরাং আদালত এ ব্যাপারে রিপোর্ট চাইতেই পারে।

৭টি লাশ পরার পর কমিশনার জানতে চাইলেন কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন হল


```