Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের নিম্নচাপের ভ্রুকুটি! ভাইফোঁটায় কি বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

 উত্তর থেকে দক্ষিণবঙ্গ উত্তুরে হাওয়া জানান দিচ্ছে দুয়ারে শীত এসে গেছে! ভোর রাতের দিকে বেশ কনকনে ভাব। জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে, সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে কি না ফের নিম্নচাপের ভ্রুকুটি!

ফের নিম্নচাপের ভ্রুকুটি! ভাইফোঁটায় কি বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 10 November 2023 09:56

দ্য ওয়াল ব্যুরো:  উত্তর থেকে দক্ষিণবঙ্গ উত্তুরে হাওয়া জানান দিচ্ছে দুয়ারে শীত এসে গেছে! ভোর রাতের দিকে বেশ কনকনে ভাব। জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে, সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে কি না ফের নিম্নচাপের ভ্রুকুটি!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ থেকে বাংলায় কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তবে বঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীতের আমেজ আর পরিষ্কার আকাশ। আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি  সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উত্তুরে হাওয়া বইবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা।

 কেমন কাটবে কালীপুজো?

কালীপুজোতে শীতের আমেজ। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা। আপাতত মনোরম পরিবেশ, পরিষ্কার আকাশ, হালকা শীতের আমেজ।

 দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। জেলায় জেলায় পরিষ্কার আকাশ, স্বাভাবিক আগামী তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা তারপর সামান্য বাড়বে তাপমাত্রা।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যে কুড়ি ডিগ্রির নীচে নেমে গেছে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনওজেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস, জলীয় বাষ্প কমবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ।

  তবে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে ভিনরাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হরিয়ানা, চন্ডীগড় পাঞ্জাব রাজস্থান এবং দিল্লিতে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী সাতদিন। আগামী দু’দিন গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।


```