Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাইনের পাশে যমরাজ, ট্রেন যাত্রীদের বাঁচাতে নতুন উদ্যোগ রেলের

দ্য ওয়াল ব্যুরো: রেল যতই সচেতনতার কথা বলুক যাত্রীদের তাতে যেন কিছুই যায় আসে না। রেল লাইন পারাপারের সময়ে অনেক বিপদ সত্বেও হুঁশ ফেরে না। ট্রেন থেকে ঝুলে সফর করার কারণে মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। এই তো ক'দিন আগেই পূর্ব রেলের শেওড়াফুলি স্টেশ

লাইনের পাশে যমরাজ, ট্রেন যাত্রীদের বাঁচাতে নতুন উদ্যোগ রেলের

শেষ আপডেট: 8 November 2019 07:56

দ্য ওয়াল ব্যুরো: রেল যতই সচেতনতার কথা বলুক যাত্রীদের তাতে যেন কিছুই যায় আসে না। রেল লাইন পারাপারের সময়ে অনেক বিপদ সত্বেও হুঁশ ফেরে না। ট্রেন থেকে ঝুলে সফর করার কারণে মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। এই তো ক'দিন আগেই পূর্ব রেলের শেওড়াফুলি স্টেশনে একই দিনে তিন জনের ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে কথা বলতে বলতে লাইন পারাপারের সময়ে দুর্ঘটনার খবর তো প্রতিদিনই পাওয়া যায় দেশের কোথাও না কোথাও থেকে। সব থেকে বেশি ঝুঁকি রেল লাইন পারাপারে। রেল লাইন দিয়ে যাত্রী পারাপার যে কতটা ঝুঁকির, তা সাধারণ মানুষের মগজে ঢোকাতে প্রায় সারা বছর ধরেই সচেতনতা প্রচার চালায় রেল। তবু ওভারব্রিজ ব্যবহারে মন নেই যাত্রীদের। লাইন পারাপারে জরিমানার ব্যবস্থা করেও কাজ হয়নি। সামান্য সময় বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পারাপারের প্রাণপ্রবণতা বন্ধ করা যায়নি। এবারে হুঁশ ফেরাতে আসরে নামতে হল খোদ যোমরাজকে। ওয়েস্টার্ন রেলওয়ে গত ৬ নভেম্বর কয়েকজন আরপিএফ কর্মীকে যমরাজের মতো পোশাক পরিয়ে রেল লাইনে নিয়োগ করে। মুম্বইয়ের মালাদ ও আন্ধেরি স্টেশনে চলে এই অভিনব সচেতনতা প্রচার। রেল লাইনের পাশাপাশি প্ল্যাটফর্ম থেকে লাইনে লাফ দিয়ে পরা ঠেকাতেও দুজন আরপিএফ কনস্টেবলকে নিয়োগ করা হয়। সেখানে কাউকে লাইন পেরোতে দেখলেই চট করে গিয়ে চেপে ধরেছেন সেই যমরাজ। তারপর কাঁধে তুলে তাকে সরিয়ে দিয়েছেন নিরাপদ জায়গায়। লাইন পেরোলে যে সত্যি সত্যিই যমের খপ্পরেই পড়তে হবে তা বোঝাতেই এই উদ্যোগ। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে রেল।

```