Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Breaking: রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কোভিড পজিটিভ, এই প্রথম বাংলার কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষের শরীরে। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড পাওয়া গেল

Breaking: রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কোভিড পজিটিভ, এই প্রথম বাংলার কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন

শেষ আপডেট: 28 May 2020 18:48

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষের শরীরে। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড পাওয়া গেল। তবে তিনি দ্য ওয়ালকে জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর শরীরে কোভিডের কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এ দিন রাতে সুজিতবাবুকে ফোন করা হলে তিনি জানান, "আমার বাড়ির পরিচারিকার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। তার পরই নিয়মমতো পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ টেস্টের রেজাল্টে দেখা গিয়েছে, আমার শরীরেও সংক্রমণ ঘটেছে করোনার"। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, দমকল মন্ত্রীর বাড়ির পরিচারিকার চার দিন আগে কোভিড ধরা পড়েছে। তার পর তাঁকে রাজারহাটের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এর পরই সুজিতবাবুর পরিবারের পাঁচ জনের কোভিড টেস্ট হয়। তাঁর, তাঁর স্ত্রী, দুই ছেলে মেয়ে এবং আরও এক জন পরিচারিকার। ছেলে, মেয়ে বাদ দিয়ে বাকি তিন জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। স্বাস্থ্য ভবনের এক কর্তার কথায়, স্বাভাবিক ভাবেই এখন কনট্যাক্ট ট্রেসিং করতে হবে। গত দু-তিন দিনে সুজিতবাবুর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কারও শরীরে উপসর্গ দেখা দিলে তাঁরও কোভিড টেস্ট করা হবে। সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। এ ব্যাপারে সুজিতবাবু এ দিন হেসে বলেন, কী আর করা যাবে। সংক্রমণের ঝুঁকি তো সবারই রয়েছে। এ সপ্তাহের গোড়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তমোনাশ বাবুর ডায়াবেটিস রয়েছে। সেটা চিকিৎসকদের উদ্বেগের কারণ ছিল। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর তাঁর রক্তে শর্করার পরিমাণ এখন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা এখনও রয়েছে। তমোনাশ বাবুর দুই মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠ আরও দু’জনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই দুই ভদ্রলোক তমোনাশবাবুকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন। তাঁদের একজনের স্ত্রীর শরীরেও গতকাল কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। এঁদের কাউকে বেসরকারি হাসপাতালে, কাউকে আবার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ প্রত্যেকের শরীরেই কোভিডের উপসর্গ রয়েছে।

```