Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুরুষদের প্রায় সমান মহিলা ভোট, এবারও কি লক্ষ্মীর ভাণ্ডারেই মোক্ষ লাভ

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল ৭টা থেকে গ্রাম বাংলার পাড়ায় পাড়ায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে, তাতে বুথের বাইরে লাইনে পুরুষ-মহিলার সংখ্যায় বিশেষ তফাৎ নেই। আর তা দ

পুরুষদের প্রায় সমান মহিলা ভোট, এবারও কি লক্ষ্মীর ভাণ্ডারেই মোক্ষ লাভ

শেষ আপডেট: 8 July 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল ৭টা থেকে গ্রাম বাংলার পাড়ায় পাড়ায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে, তাতে বুথের বাইরে লাইনে পুরুষ-মহিলার সংখ্যায় বিশেষ তফাৎ নেই। আর তা দেখে রাজ্য রাজনীতিতে ফের একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হল—এবারও কি লক্ষ্মীর ভাণ্ডারেই মোক্ষ লাভ হবে?

একুশের ভোটের (PANCHAYAT ELECTION 2023) পর বাংলায় অধিকাংশ পর্যবেক্ষকেরই মত ছিল, মহিলা ভোটের কারণে তৃণমূল বহু আসনে এগিয়ে গিয়েছে। তার কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। প্রশান্ত কিশোরদের প্রচার—‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবং লক্ষ্মীর ভাণ্ডার।

ঘটনা হল, লক্ষ্মীর ভাণ্ডার ছিল একুশের ভোটের (PANCHAYAT ELECTION 2023) নির্বাচনী প্রতিশ্রুতি। এখন অর্থাৎ পঞ্চায়েত ভোট আসতে আসতে বাংলার প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা বা ১ হাজার টাকা (তফসিলি জাতি বা উপজাতি হলে) করে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পই পঞ্চায়েত ভোটে ফের যাদুদণ্ড হয়ে উঠবে কিনা সেই কৌতূহল তৈরি হয়েছে।

এখন এক নজরে একবার দেখে নেওয়া যাক, এবার পঞ্চায়েত ভোটে পুরুষ ও মহিলার ভোটারের সংখ্যা কত। মোট ৫ কোটি ৬৬ লক্ষ ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ৮৯ লক্ষ। আর মহিলা ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ৭৮ লক্ষ। অর্থাৎ পুরুষ ও মহিলাদের সংখ্যায় মাত্র ১১ লক্ষের ফারাক রয়েছে। গড়পরতায় এক একটি জেলায় পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যার মধ্যে ফারাক মাত্র ৩০ থেকে ৪০ হাজার। ঝাড়গ্রাম, কালিম্পংয়ে সামান্য হলেও পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি।

এবার একটু পিছনে হাঁটা যাক। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) প্রচার যখন মধ্য আকাশে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীরা প্রচারে কী বলেছেন।

অভিষেক তাঁর গোটা নবজোয়ার যাত্রায় রোজ এবং ধারাবাহিক ভাবে বলে গিয়েছেন, বিজেপি বাংলার গ্রামের মানুষকে কী দিয়েছে? একশ দিনের কাজের টাকা আটকে দিয়েছে। যে শ্রম বাংলার মানুষ দিয়েছে তার মজুরি এখনও পায়নি। বিজেপি কি বাংলার মা-বোনেদের কোনও লক্ষ্মীর ভাণ্ডার দিতে পেরেছে? তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে যে সব জায়গায় তৃণমূল হেরেছে, সেখানকার মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন। সরকার কাউকে বঞ্চিত করেনি।
আবার শুভেন্দু অধিকারী বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে মাসে ২ হাজার করে দেবে”। বেশ কয়েকদিন ধরে শুভেন্দু এ কথা তাঁর প্রচার সভায় বলে গিয়েছেন।

পর্যবেক্ষকদের অনেকের মতে, গ্রাম বাংলায় প্রচার করে শুভেন্দুও হয়তো আঁচ করতে পারছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলের জন্য লক্ষ্মীমন্ত হতে পারে। সম্ভবত সেই কারণেই প্রচারে এ কথা বলেছেন তিনি।

ব্যালট ফেলে দিল, পড়ল পুকুরের জলে, ভোটের আগের রাতেই বনগাঁয় হুলস্থূল

শেষমেশ ভোটের ফলাফলে কী হবে তা ১১ তারিখ বোঝা যাবে। তখন অবশ্যই পর্যালোচনার অবকাশ থাকবে, কতটা কার্যকরী হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডার।


```