Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য মদের দোকানের ফ্রাঞ্চ্যাইজি দিচ্ছে, শুরুতে তিন জেলায়

দ্য ওয়াল ব্যুরো: এবার মদের দোকানের (liquor shop) ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে রাজ্য সরকার (Nabanna)। আর শুরুতেই উত্তরবঙ্গের তিন জেলায় এই ফ্র্যাঞ্চাইজি মাধ্যমে দোকান খোলা হবে বলে ঠিক করা হয়েছে। পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ

রাজ্য মদের দোকানের ফ্রাঞ্চ্যাইজি দিচ্ছে, শুরুতে তিন জেলায়

শেষ আপডেট: 8 November 2022 16:04

দ্য ওয়াল ব্যুরো: এবার মদের দোকানের (liquor shop) ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে রাজ্য সরকার (Nabanna)। আর শুরুতেই উত্তরবঙ্গের তিন জেলায় এই ফ্র্যাঞ্চাইজি মাধ্যমে দোকান খোলা হবে বলে ঠিক করা হয়েছে। পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি খুঁজতে ই-টেন্ডার ডেকেছে। যার নাম দেওয়া হচ্ছে বেভকো-রিটেল শপ।

সূত্রের খবর, প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংয়ে এই দোকান খোলা হবে বলে ঠিক করেছে রাজ্য আবগারি দফতর। এই সরকারি মদের দোকানগুলিতে দেশি মদ ও ভারতে তৈরি বিদেশি মদ পাওয়া যাবে। বিদেশের নামিদামি ব্র্যান্ডের মদও থাকবে স্টোরগুলিতে। অর্থাৎ, বাজারে চালু অন্যান্য মদের দোকানের মতোই এখানেও সবরকমের মদ মিলবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য সরকারকে এককালীন একটা টাকা দিতে হবে। জানা গেছে, এই টাকার পরিমাণ এক লক্ষ টাকা। এছাড়াও ব্যবসায় লাভের উপরে একটি শতাংশ টাকা বেভকো-র কাছে যাবে। তবে কোন ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কত শতাংশ লাভ বেভকো পাবে, তা নির্ধারণের জন্য ই-টেন্ডারের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর।

ঠিক করা হয়েছে, পুর নিগম বা কর্পোরেশন এলাকায় কোনও মদের দোকানের এক কিলোমিটারের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি স্টোর খোলা যাবে না। আবার পুরসভা বা নোটিফায়েড এলাকা এবং পঞ্চায়েত এলাকায় এই দূরত্বের হিসাব আরও বেড়ে যাবে। পুরসভার ক্ষেত্রে দু' কিলোমিটার এবং গ্রাম পঞ্চয়েতে তিন কিলোমিটারের মধ্যে মদের দোকান থাকলে কাউকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না বলে জানা গেছে।

উল্লেখ্য, এবছর পুজোয় গোটা রাজ্যজুড়ে মদ বিক্রির যে চিত্র সামনে এসেছে তা দেখে মুখে হাসি ফুটেছে আবগারি দফতরের। সপ্তমীতে ড্রাই ডে থাকলেও পুজোর বাকি দিনগুলি অর্থাৎ, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমীতে রীতিমতো রেকর্ড বিক্রি হয়েছে মদের। সঙ্গে বিয়ারের বিক্রিও দ্বিগুণ বেড়েছিল অন্যান্য বছরের পুজোর তুলনায়। এছাড়াও পুজোর আগে সেপ্টেম্বর মাসে রাজ্যে ২৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা থেকে সরকারের কোষাগারে এসেছে প্রায় ১৫০ কোটি টাকা। এসব সাতপাঁচ ভেবেই রাজ্য কোষাগারে অর্থ টানতে সরকারের এমন উদ্যোগ বলে মনে করছেন অনেকেই।

বাংলায় একদিনে ডেঙ্গি পজিটিভ ৯৩২! মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন


```