Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেতন কমিশন: নতুন পেনশন কাঠামো ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিশদে জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো গত সপ্তাহে ঘোষণা করেছে নবান্ন। আজ মঙ্গলবার নতুন পেনশন কাঠামোও ঘোষণা করা হল। নবান্নের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৫

বেতন কমিশন: নতুন পেনশন কাঠামো ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিশদে জেনে নিন

শেষ আপডেট: 1 October 2019 11:50

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো গত সপ্তাহে ঘোষণা করেছে নবান্ন। আজ মঙ্গলবার নতুন পেনশন কাঠামোও ঘোষণা করা হল। নবান্নের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন যা ছিল, তা ২.৫৭ গুণ বেড়ে যাবে। অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তা ২.৫৭ গুণ বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে। তা রাউন্ড অব করে ৮৫০০ টাকা পেনশন পাবেন তিনি। নতুন পেনশন কাঠামো আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে। এ ব্যাপারে এ দিন পেনশন-রোপা ঘোষণা করা হয়েছে। তা থেকে মোটামুটি স্পষ্ট যে এখন থেকে ন্যূনতম পেনশন হবে সাড়ে ৮ হাজার টাকা। পেনশনের উর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়াও রোপায় বলা হয়েছে, পেনশন প্রাপকদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০ শতাংশ টাকা পাবেন তাঁরা। বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ শতাংশ পাবেন। আর বয়স একশ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত একশ শতাংশ পেনশন পাবেন তাঁরা। পেনশন কী ভাবে বাড়বে তা এ দিন প্রকাশিত রোপায় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। নিচে সেই বিজ্ঞপ্তি দেওয়া হল। এই দুই বিজ্ঞপ্তি থেকে বর্ধিত পেনশনের স্পষ্ট ধারনা পাওয়া যাবে।  

```