Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেতন মাত্র এক টাকা! ১৭ বছর ধরে বর্ধমানে শিক্ষার আলো ছড়াচ্ছে এই স্কুল

https://www.youtube.com/watch?v=U5ecfayHibk দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এখন পড়াশুনা মানেই বাবা- মায়েদের চিন্তা হয়ে দাঁড়ায়, স্কুলের বেতন থেকে শুরু করে প্রাইভেট শিক্ষকের বেতন। তবে যদি শোনা যায় বাংলায় এমন স্কুল আছে যার বেতন

বেতন মাত্র এক টাকা! ১৭ বছর ধরে বর্ধমানে শিক্ষার আলো ছড়াচ্ছে এই স্কুল

শেষ আপডেট: 7 September 2022 09:24

https://www.youtube.com/watch?v=U5ecfayHibk

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এখন পড়াশুনা মানেই বাবা- মায়েদের চিন্তা হয়ে দাঁড়ায়, স্কুলের বেতন থেকে শুরু করে প্রাইভেট শিক্ষকের বেতন। তবে যদি শোনা যায় বাংলায় এমন স্কুল আছে যার বেতন মাত্র এক টাকা! কী অবাক হলেন? অবাক হওয়ার মতোই শোনালেও বাস্তবে এমন স্কুল আছে বাংলায়। নয় নয় করে ১৭ বছর ধরে এলাকার দুঃস্থ পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পশ্চিম বর্ধমানের (West Bardhaman School) ডিসেরগড় একতা প্রাইমারি স্কুল।

এই মুর্হূতে স্কুলে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী রয়েছে। নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করানো হয় সেখানে। পরে স্কুল কর্তৃপক্ষই ছাত্রছাত্রী অন্যত্র উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেয়।

যদিও এখনও সেখানে মিড- ডে মিলের ব্যবস্থা নেই। তবু পড়াশোনা করতে প্রতিদিন স্কুলে ছুটে আসে এলাকার ছেলে মেয়েরা। দেখে ভবিষ্যত গড়ার স্বপ্ন।

স্কুলের প্রধান শিক্ষক বিকাশ প্রসাদ জানিয়েছেন, ওড়িশার বাসিন্দা ওয়াসিম আখতার কুরেসি এই স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি মারা যাওয়ার পর স্কুলের সমস্ত দায়িত্ব নিয়েছে এলাকার শেরশাহ বাবা মাজার কমিটি। শুধুমাত্র সাম্মনিক হিসাবে অভিভাবকদের কাছ থেকে এক টাকা বেতন নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এই সহযোগিতা পেয়ে এলাকার মেয়েরাও এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।

ঘরের সিলিংয়ে পেঁচিয়েছিল দশ ফুটের কিং কোবরা! ময়নাগুড়িতে হুলস্থূল কাণ্ড


```