Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাইনি অপবাদে বৃদ্ধাকে নগ্ন করে কাঁটা ফুটিয়ে, ছ্যাঁকা দেওয়া হল, অন্ডালে ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হাউহাউ করে কাঁদছেন বৃদ্ধা। ভয়ে সিঁটিয়ে রয়েছেন। কেউ কিছু জিজ্ঞেস করলে একটাই উত্তর, 'আমি ডাইনি (Witch hunting) নই গো, আমি তোমাদের মতো সাধারন মানুষ। আমি কাউকে খাইনি। আমাকে সুস্থভাবে বাঁচতে দাও, ভালভাবে বাঁচতে

ডাইনি অপবাদে বৃদ্ধাকে নগ্ন করে কাঁটা ফুটিয়ে, ছ্যাঁকা দেওয়া হল, অন্ডালে ভয়ঙ্কর ঘটনা

শেষ আপডেট: 22 July 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হাউহাউ করে কাঁদছেন বৃদ্ধা। ভয়ে সিঁটিয়ে রয়েছেন। কেউ কিছু জিজ্ঞেস করলে একটাই উত্তর, 'আমি ডাইনি (Witch hunting) নই গো, আমি তোমাদের মতো সাধারন মানুষ। আমি কাউকে খাইনি। আমাকে সুস্থভাবে বাঁচতে দাও, ভালভাবে বাঁচতে দাও!' তাঁর কান্না আর আর্তনাদে প্রাণ কাঁদবে না, এমন পাষাণ কি কেউ আছে (Old woman tortured)!

হ্যাঁ আছে বইকি। আদিবাসী বৃদ্ধার কান্নায় মন গলা তো দূর, তাঁর এই অবস্থার জন্য দায়ী তো তারাই। তারাই বৃদ্ধার সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতলবে ইচ্ছাকৃতভাবে তাঁকে ডাইনি প্রতিপন্ন করে অত্যাচার চালাচ্ছিল। এমনকী, তাঁকে নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। প্রায় দু সপ্তাহ ধরে ঘরছাড়া তিনি।

ঘটনাটি অন্ডাল (Andal) থানার দক্ষিণখণ্ড এলাকার। নির্যাতিতা বৃদ্ধার বয়স ৬০ বছর। (Old woman tortured)

সূত্রের খবর, ফরিদপুর থানার ইছাপুর এলাকার বাসিন্দা এক গুণীন মহিলার উপর তুকতাক করার অভিযোগ আনে। গ্রামের একজনের মৃত্যুর পরেই তাঁকে ডাইনি অপবাদ দিয়ে গত ৭ জুলাই বৃদ্ধার উপর চড়াও হয় প্রায় ১০-১৫ জনের একটি দল। বেধড়ক মারধর করা হয় তাঁকে। অত্যাচারে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর জ্ঞান ফিরলে রাতভর চলে নৃশংস নির্যাতন। তাঁর মাথা ন্যাড়া করে, নগ্ন করে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। তাঁর গায়ে বিষাক্ত কাঁটা ফুটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সারারাত ধরে এই পাশবিক অত্যাচার চলার পর কুড়ি হাজার টাকা বৃদ্ধার ছেলের কাছ থেকে কেড়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বাধা দিতে গেলে তাঁর ছেলে ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর বৃদ্ধাকে উদ্ধার করে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে আত্মীয়রা। তবে সুস্থ হওয়ার পরেও আতঙ্কে আর ঘরে ফেরেননি বৃদ্ধা। ১৩ দিন ঘরছাড়া থাকার পর শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন আউসগ্রামের আদিবাসী ভারত জাকাত মাঝি পরগনার সদস্যরা।

বৃদ্ধা সুস্থ হতেই তাঁকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন মাঝি বাবা লেবু হেমব্রম সহ আদিবাসী সংগঠনের অন্যান্য সদস্যরা। অভিযুক্ত ওই গুণীন সহ মোট ১৫ জন নির্যাতনকারীর বিরুদ্ধে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও এবং অন্ডাল ও ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

লেবু হেমব্ৰম জানিয়েছেন, 'ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে পাশবিক অত্যাচার করা হয়েছে। মলমূত্র মিশিয়ে তাঁকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে। আমরা ডাইনিপ্রথার বিরুদ্ধে ক্রমাগত প্রচার চালাচ্ছি। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছি আমরা।'

মালদহে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ


```