Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের ককপিটে মন্টু পাইলট, উড়ান নেওয়ার আগে বললেন, ‘জয় বাংলা’

দ্য ওয়াল ব্যুরো: দলে থেকে কাজ না করতে পারার অভিযোগে অনেকেই তাঁদের পুরনো টিমের থেকে মুখ ফিরিয়েছেন। এবার সেই টিম, তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন বাংলা ওয়েব সিরিজের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস। গতকাল সৌরভের জন্মদিন গেছে, আর জন্মদিনের পরের দিনই তিনি

তৃণমূলের ককপিটে মন্টু পাইলট, উড়ান নেওয়ার আগে বললেন, ‘জয় বাংলা’

শেষ আপডেট: 23 January 2021 05:42

দ্য ওয়াল ব্যুরো: দলে থেকে কাজ না করতে পারার অভিযোগে অনেকেই তাঁদের পুরনো টিমের থেকে মুখ ফিরিয়েছেন। এবার সেই টিম, তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন বাংলা ওয়েব সিরিজের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস। গতকাল সৌরভের জন্মদিন গেছে, আর জন্মদিনের পরের দিনই তিনি ফ্যানেদের দিলেন বড় চমক! এর আগে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বললেও কখনও সরাসরি রাজনীতি করেননি। এবার একবারে ফ্রন্ট লাইনে থেকে মা মাটি মানুষের জন্য কাজ করবেন বলেই এলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজ্যের শাসকদলে পা রাখলেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে সৌরভ বলেন, "সৎ থেকে দলের কাজ করব। ঘরে ঢুকে মানুষের জন্য কাজ করব। জড়িয়ে ধরব মানুষকে। যেটা আমি শিখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।"

দলে যোগ দিয়ে সৌরভ এদিন আরও বলেন, "এমনিও আমরা রাজনীতি নিয়ে কথা বলি। সব কথার শেষে বলতাম, জয় বাংলা। আজ আমার গর্ব বোধ হচ্ছে। এটা ভেবে যে আমার মাথায় দিদির হাত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এটা আমি বলতে পারি, জয় বাংলাটা সব থেকে জোরে আমিই বলতে পারব।"‌

আরও পড়ুন: সতীশ বুঝি বাস্তবেও 'চরিত্রহীন'? রাজনীতিতে পা দিতেই ভাইরাল ভিডিও, নিন্দার মুখে জবাব অভিনেতার

এর পরই ‘‌জয় বাংলা’‌ স্লোগান দেন সৌরভ। এর পাশাপাশি তিনি জানান যে, তিনি কিছুই ভেবে আসেন না, যা মনে থাকে তাই প্রকাশ করেন। মনের কথা আর মুখের কথা সব এক। বর্তমানে সৌরভের ফ্যান ফলোয়ার্স প্রচুর। যুবসমাজের মধ্যে তাঁকে নিয়ে এমনিতেই একটা ক্রেজ রয়েছে। এরপর তাঁর রাজনীতিতে আসা কোন দিক নির্দেশ দেবে সেটা তো সময়ই বলবে! কিন্তু যে সময় টলিউড দ্বিধাবিভক্ত! অনেকেই বাম থেকে তৃণমূলে স্টপেজ দিয়ে রামে ঝুঁকছেন, সেখানে সৌরভের মতো একটি পরিচিত মুখের দলীয় রাজনীতিতে আসা, ভোটের বাজারে নতুন তাৎপর্য বয়ে আনবে কিনা সেটাই দেখার।

```