Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণেও ভারী বৃষ্টির দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস, উত্তরে জারি কমলা সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে সারা বাংলা জুড়েই বৃষ্টি কমেছিল। দক্ষিণবঙ্গের কোথাওই সেভাবে ভারী বৃষ্টির দেখা পাওয়া যায়নি। উত্তরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও মোটের উপর শুকনোই ছিল বাংলা। তবে চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদলের পূর্বাভাস

দক্ষিণেও ভারী বৃষ্টির দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস, উত্তরে জারি কমলা সতর্কতা

শেষ আপডেট: 22 August 2023 05:36

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে সারা বাংলা জুড়েই বৃষ্টি কমেছিল। দক্ষিণবঙ্গের কোথাওই সেভাবে ভারী বৃষ্টির দেখা পাওয়া যায়নি। উত্তরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও মোটের উপর শুকনোই ছিল বাংলা। তবে চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল আলিপুর। সোমবার থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তবে এবার দক্ষিণেও ভারী বৃষ্টির দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস (weather update)।

আলিপুর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির-জয়পুর থেকে বিহারের গয়া হয়ে উত্তরবঙ্গের মালদহ জেলার উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির স্পেল চলবে ২৬ অগস্ট অর্থাৎ শনিবার পর্যন্ত। প্রবল বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর (rain prediction)।

আজ মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সতর্কতা জারি দার্জিলিং ও কালিম্পং জেলায়। কাল বুধবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

বৃহস্পতিবার ও শুক্রবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। (weather update)

দক্ষিণের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সেদিন থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

কলকাতাতেও আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কম।

আজ মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। গতকাল সোমবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।

পুজোর আগে জোড়া সুখবর, এলটিসিতে বাড়তি সুবিধা, ৩ শতাংশ ডিএ-ও বাড়তে পারে


```