Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাংলার আকাশে কালো মেঘ, দুর্যোগ শেষ নয় এখনই! কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের একাধিক জেলাতে শিলাবৃষ্টিরও খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই আবহাওয়া বজায় থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত (weather)। সোমবার পর্যন্ত রাজ্যজ

বাংলার আকাশে কালো মেঘ, দুর্যোগ শেষ নয় এখনই! কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 17 March 2023 18:27

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের একাধিক জেলাতে শিলাবৃষ্টিরও খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই আবহাওয়া বজায় থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত (weather)।

সোমবার পর্যন্ত রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রত্যেকটি জায়গাতেই কমবেশি ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Thunder storm) খবর পাওয়া গেছে। কলকাতার দমদম এবং আলিপুরে খুব কম সময়ের জন্য হলেও সর্বোচ্চ ৬৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই এই পরিস্থিতি বজায় থাকবে। ঝড় তো বটেই, সঙ্গে শিলাবৃষ্টিরও (hail storm)পূর্বাভাস রয়েছে।

আজ ১৭ তারিখ মালদহ এবং দুই দিনাজপুরে শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৮ তারিখ শিলাবৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এছাড়া ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে।

১৯ তারিখ মালদহ, দুই দিনাজপুর,জলপাইগুড়ি এবং কোচবিহারের সামান্য অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

১৭ তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঠান্ডা হাওয়া, বিদ্যুতের ঝলকানি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২০ তারিখ পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকলেও ২১ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা নেই। সেদিন থেকে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে শিলাবৃষ্টির কারণে চা এবং আম গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্নাতকে চার বছরের পড়াশুনা এবার বাংলাতেও, কেন্দ্রের শিক্ষানীতি মেনে নিল মমতা সরকার


```