Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও কাঁপছে রাজ্যবাসী! জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন (Coldest day)। উত্তুরে হাওয়ার প্রবল দাপটে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকেও তিন ডিগ্রি কম। তবে শনিবার সামান্য বাড়ল তাপমাত্রা (weath

সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও কাঁপছে রাজ্যবাসী! জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন

শেষ আপডেট: 7 January 2023 12:10

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন (Coldest day)। উত্তুরে হাওয়ার প্রবল দাপটে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকেও তিন ডিগ্রি কম। তবে শনিবার সামান্য বাড়ল তাপমাত্রা (weather update)।

শনিবার সকালে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ক্রিজ আঁকড়েই ব্যাট করবে শীত। এই মুহূর্তেই ঠান্ডা কমার তেমন সম্ভাবনা নেই। ভারত অল্প বিস্তার ওঠানামা করলেও আগামী তিনদিন কলকাতা সহ সংলগ্ন এলাকার তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। এই কদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আকাশ একেবারে পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামী পাঁচদিন উত্তরবঙ্গের মালদহ, কোচবিহার এবং দুই দিনাজপুরে কুয়াশার সতর্কতা জারি করেছে, মৌসম ভবন। কুয়াশার কারণে এই জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম থাকবে তাপমাত্রা যার ফলে এই জেলাগুলিতে 'কোল্ড কন্ডিশন' বজায় থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডা জারি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার পর্যন্ত সেই ঠান্ডার আমেজ পাওয়া যাবে। তবে তারপর থেকে হয়তো একটু একটু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম সহ উত্তর ভারতের একাধিক এলাকা। শনিবার সকালে দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ২.২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারই এই মরশুমে দিল্লির শীতলতম দিন।

হাওড়ায় জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ২, একজন এমটেকের ছাত্র


```