Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরের পাঁচ জেলায় বইছে শিরশিরে হাওয়া, শীত পড়ছে আর কদিনের মধ্যেই

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সন্ধের দিকের তাপমাত্রাও কমছে।

উত্তরের পাঁচ জেলায় বইছে শিরশিরে হাওয়া, শীত পড়ছে আর কদিনের মধ্যেই

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 28 October 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে দুর্গাপুজোর বিসর্জনের সঙ্গেই। বাতাসে ধীরে ধীরে কমেছে আর্দ্রতা। দক্ষিণবঙ্গে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও উত্তরের আবহাওয়া কিন্তু বলছে শীত এসে গেছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ধীরে ধীরে পড়ছে শীত। আবহাওয়াবিদরা মনে করছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শীত পড়বে শিলিগুড়ি, আলিপুরদুয়ার-সহ পাঁচ জেলায়। 

পুজোর সময় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয় উত্তরবঙ্গের কিছু জেলায়। সেসময়ই হুট করে নেমে যায় পারদ। ৩০-এর ঘর থেকে ২০-র ঘরে চলে আসে তাপমাত্রা। ভোরের দিকেও ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে। এখন শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শীতের আমেজ প্রায় বোঝা যাচ্ছে। তাপমাত্রা দিনে ২৭-২৮ ডিগ্রির কাছাকাছি থাকছে ও রাতে ১৫-১৬। 

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সন্ধের দিকের তাপমাত্রাও কমছে। পাহাড়ে তাপমাত্রা এর সঙ্গেই বেশ খানিকটা কমেছে। 

দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী দুদিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর থেকে বৃষ্টির তেমন আর সম্ভাবনা নেই। ফলে দুর্যোগে আশঙ্কাও নেই বললেই চলে। 


```