Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘলা আকাশ, বৃষ্টি চলবে আজও, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

দ্য ওয়াল  ব্যুরো: গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি (rain) চলবে আজও। মঙ্গলবার সকালে থেকেই আকাশ মেঘলা, হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (weather forecast) দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে পরিস্থিতির উন্

মেঘলা আকাশ, বৃষ্টি চলবে আজও, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

শেষ আপডেট: 14 September 2021 06:20

দ্য ওয়াল  ব্যুরো: গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি (rain) চলবে আজও। মঙ্গলবার সকালে থেকেই আকাশ মেঘলা, হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (weather forecast) দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। মৎস্যজীবীদের (fishermen) জন্য আজও সতর্কবার্তা রয়েছে। তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করছে আবহাওয়া অফিস (weather office)। আরও পড়ুন---স্বামী বা স্ত্রী-র বিরুদ্ধে অকারণে মামলা করাও নিষ্ঠুরতা, মিলতে পারে ডিভোর্স কলকাতায়  সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ।  গত ২৪ ঘন্টায় ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেও আজ মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি  বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া  অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপ উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি সরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে যাবে। মধ্যপ্রদেশে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। আরও একটি নিম্নচাপ গুজরাতের দিকে অবস্থান করছে। আগামী শুক্র-শনিবার নাগাদ ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। এর প্রভাবে ওড়িষা ও বাংলা উপকূলে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থানে। আগামী দুদিন কর্ণাটক, তামিলনাডু, পুদুচেরি, করাইকাল কেরলে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার- পাঁচদিন মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, গুজরাত, কোঙ্কনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

```